for Add
নিজস্ব প্রতিবেদক : ৩১ মার্চ ২০২১, বুধবার, ২২:০০:৫১

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের ফেন্সিংয়ে দ্বিতীয় সোনা জিতেছেন নেফাউর রহমান। বুধবার রাতে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ফয়েল ইভেন্টে সোনা জিতেছেন বাংলাদেশ আনসার ভিডিপির এ ফেন্সার। তার আগে ইপি ইভেন্টে সোনা জিতেছেন মো. ইমতিয়াজ।
ফয়েল ইভেন্টে ১৫ পয়েন্টে পেয়ে সোনা জিতেছেন নেফাউর রহমান। ৯ পয়েন্ট পেয়ে রুপা জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সাদ্দাম হোসেন। দুটি ব্রোঞ্জপদক পান বাংলাদেশ সেনাবাহিনীর মো. কামরুল ও মো. মোমিন।
সোনা জয়ী নেফাউর রহমান বলেন, ‘দলগতভাবে আমি অনেক পদক জিতেছি। কিন্তু বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসেই প্রথমবারের মতো একক ইভেন্টে সোনা জয় করলাম। তাতে আমি অনেক খুশি। ভবিষ্যতে আমি দেশের বাইরে থেকে পদক জয়ের চেষ্টা করবো।’
For add
For add
For add
For add
for Add