for Add
ক্রীড়া প্রতিবেদক : ৩১ মার্চ ২০২১, বুধবার, ২১:৪৬:৩৯

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস এর হকি প্রতিযোগিতা বুধবার(৩১ মার্চ) থেকে শুরু হয়েছে। উদ্বোধনী দিনে মওলান ভাসানি স্টেডিয়ামে চারটি ম্যাচ হওয়ার কথা ছিল।কিন্তু প্রথম ম্যাচে ঢাকা শিক্ষা বোর্ডের বিপক্ষে ওয়াকওভার পাওয়ায় বাংলাদেশ পুলিশকে আর খেলতেই হয়নি। বাইলজ অনুযায়ি পুলিশ দল কে ২-০ গোলে জয়ী ঘোষণা করা হয়েছে।
এছাড়া দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সেনা বাহিনী ২১-০ গোলের বড় ব্যবধানে কুমিল্লা জেলা কে হারায়। দলের হয়ে মিলন হোসেন সর্বোচ্চ ৮টি গোল করেন। আব্দুল মালেক ও মানিক উদ্দিন ফকিরের স্টিক থেকে এসেছে ৩টি করে গোল।
এছাড়া তানজিম আহমেদ, আহসান হাবিব, রোকনুজ্জামান সোহাগ,মামুন মিয়া, মেহেদী হাসান শ্বাসন, নূর আলম ও খোরশেদ আলম করেছেন একটি করে গোল।
তৃতীয় ম্যাচে ঢাকা জেলা ৫-৩ গোলে জিতেছে চট্টগ্রাম জেলার বিপক্ষে। ঢাকার হয়ে পারভেজ হোসেন ও মাকসুদ আলম হাবুল দুটি করে গোল করেন। এছাড়া দ্বীন ইসলামের স্টিক থেকে এসেছে একটি গোল। চট্টগ্রামের পক্ষে তাহমিদ হক, জয় চক্রবর্তী ও মাহবুব ইসলাম একটি করে গোল শোধ দেন।
দিনের চতুর্থ ম্যাচে নৌ বাহিনী ১০-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে কুড়িগ্রাম জেলাকে। আশরাফুল ইসলাম ৩টি ও জামিল বিন তালিব দুটি করে গোল করেন। এছাড়া মাহবুব হোসেন,ফজলে হোসেন রাব্বি,আবেদ উদ্দিন,রোমান সরকার ও কামরুজ্জামান একটি করে গোল পেয়েছেন।
ম্যাচের ফল
বাংলাদেশ পুলিশ ২-০ ঢাকা শিক্ষা বোর্ড (ওয়াকওভার)
বাংলাদেশ সেনাবাহিনী ২১-০ কুমিল্লা জেলা (মিলন হোসেন ২, ২২, ২৪, ২৯, ৪৪, ৫৩, ৫৫ ও ৫৬মিনিট, তানজিম আহমেদ ৭মিনিট, আহসান হাবিব ৮মিনিট, রোকনুজ্জামান সোহাগ ১৭মিনিট, মামুন মিয়া ১৯মিনিট, আব্দুল মালেক ২১, ৪৮ ও ৫১ মিনিট, মানিক উদ্দিন ফকির ২৮, ৩৩ ও ৩৮ মিনিট, মেহেদী হাসান শ্বাসন ৪৭মিনিট, নূর আলম ৫৪মিনিট ও খোরশেদ আলম ৫৮ মিনিট।
ঢাকা জেলা ৫-৩ চট্টগ্রাম জেলা (পারভেজ হোসেন ১৩ ও ১৯ মিনিট, মাকসুদ আলম হাবুল ৩৫ ও ৩৭ মিনিট ও দ্বীন ইসলাম ২৯মিনিট), (তাহমিদ হক ১৯মিনিট, জয় চক্রবর্তী ৩৮ মিনিট ও মাহবুব ইসলাম ৪৯ মিনিট)।
নৌবাহিনী ১০-০ কুড়িগ্রাম জেলা (আশরাফুল ইসলাম ৭,৫০ ও ৫৯ মিনিট, জামিল বিন তালিব ১৯ ও ২১ মিনিট, ফজলে হোসেন রাব্বি ২মিনিট, মাহবুব হোসেন ৫মিনিট, আবেদ উদ্দিন ৩৬, রোমান সরকার ৩৯ মিনিট ও কামরুজ্জামান ৪৮মিনিট)।
For add
For add
For add
For add
for Add