for Add
ক্রীড়া প্রতিবেদক : ৩১ মার্চ ২০২১, বুধবার, ২১:৩৭:০৮

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বুধবার বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে পুরুষ ফুটবলে ‘বি’ গ্রুপের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রংপুর জেলা ও বিকেএসপি জয় পেয়েছে।
দিনের প্রথম ম্যাচে রংপুর ২-১ গোলে কক্সবাজার জেলাকে হারায়। রংপুরের হয়ে আরিফুল ইসলাম ও আলমগীর ইনজুরি সময়ে একটি করে গোল করেন। বিপরীতে কক্সবাজারের শাওন প্রথমে গোল করেও দলকে তিন পয়েন্ট এনে দিতে পারেননি।
অন্য ম্যাচে বিকেএসপি ৫-২ গোলে জিতেছে কুমিল্লার বিপক্ষে। বিকেএসপির রবিউল ও মোরছালিন দুটি করে গোল করেন। এছাড়া আকাশ পঞ্চম গোল করে দলের বড় জয়ে ভূমিকা রাখেন। কুমিল্লার হয়ে শাহজালাল ও হানিফ একটি করে গোল পেয়েছেন।
ম্যাচের ফল
রংপুর ২-১ কক্সবাজার (আরিফুল ৮৬ ও আলমগীর ৯৩মিনিট), (শাওন ৪৮মিনিট)।
বিকেএসপি ৫-২ কুমিল্লা (রবিউল ৩৩ ও ৮৫ মিনিট, মোরছালিন ৭৫ ও ৮৭ মিনিট এবং আকাশ ৯৪মিনিট, অতিরিক্ত সময়ে), (শাহজালাল ২ ও হানিফ ৬ মিনিট)।
For add
For add
For add
For add
for Add