for Add

ওয়ানডে সিরিজও জিতলো ভারত

৫০তম ওভারের প্রথম বলটি স্ট্রেইট ড্রাইভ করেছিলেন স্যাম কারান। ২টি রান হতে পারতো। কিন্তু প্রথম রান নিতে গিয়ে পা পিছলে পরে গেলেন স্যাম কারান। একই সঙ্গে সিরিজটাই যেন ছিটকে দিলেন তিনি। অপর প্রান্তে দুই রানের আশায় দৌড়ে ছিলেন মার্ক উড। ফেরার সুযোগ ছিল না। তবুও ঝাঁপিয়ে পড়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। ম্যাচও বাঁচানো যায়নি। হার নিয়েই মাঠ ছাড়তে হয় সফরকারীদের।

রোববার মহারাষ্ট্রে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ইংল্যান্ডকে ৭ রানের হারিয়েছে ভারত। ফলে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল দলটি। প্রথমে ব্যাট করতে নেমে ১০ বল বাকী থাকতে ৩২৯ রানে অলআউট হয় স্বাগতিকরা। জবাবে শুরু থেকেই চাপে পড়া ইংলিশরা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩২২ রানের বেশি করতে পারেনি।

অথচ ভারত সফরে প্রথম টেস্টেই স্বাগতিকদের হারিয়ে চমক দেখিয়েছিল ইংল্যান্ড। অনেকেই তখন ভেবেছিল এবার হয়তো দারুণ কিছু করে দেখাবে ক্রিকেটের জনক দেশটি। কিন্তু এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে টেস্ট সিরিজ জিতে নেয় ভারতই। পরে জিতে নেয় টি-টোয়েন্টি সিরিজও। সে ধারায় এবার ওয়ানডে সিরিজও জিতে নিল স্বাগতিকরা।

কার্যত দলীয় ২০০ রানেই ৭ উইকেট হারিয়ে হার দেখে ফেলেছিল ইংলিশরা। কিন্তু এরপর বুক চিতিয়ে লড়াই করেন স্যাম কারান। সঙ্গী হিসেবে পেয়েছিলেন আদিল রশিদ ও মার্ক উডকে।

অষ্টম উইকেটে রশিদের সঙ্গে ৫৭ রানের জুটিতে আশা দেখান। এরপর উডের সঙ্গে গড়েন ৬০ রানের জুটি। কিন্তু শেষ পর্যন্ত পেরে ওঠেননি। ৭ রান দূরেই থামেন তারা।

লক্ষ্য তাড়ায় শুরুটাই ভালো হয়নি ইংলিশদের। দলীয় ২৮ রানেই দুই ওপেনারকে হারায় তারা। অথচ তাদের ওপেনারই ছিলেন দারুণ ফর্মে। এরপর আরেক ইনফর্ম ব্যাটসম্যান বেন স্টোকসকে হারান দলীয় ৬৮ রানে। কিছু করতে পারেননি ধারাবাহিকভাবে ব্যর্থ জস বাটলারও। দলীয় ৯৫ রানেই চার উইকেট হারিয়ে বড় চাপে পড়ে যায় দলটি।

তবে পঞ্চম উইকেটে লিয়াম লিভিংস্টোনকে নিয়ে ৬০ রানের জুটিতে সে চাপ সামলে নেওয়ার চেষ্টা করেন ডেভিড মালান। কিন্তু এ জুটি ভাঙতে স্কোরবোর্ডে আর ১৩ রান যোগ করতে ফিরে যান এ ব্যাটসম্যানও। তাতে ফের চাপে পড়ে যায় দলটি। এরপর কারানের লড়াইও যথেষ্ট হয়নি।

দলের পক্ষে সর্বোচ্চ ৯৫ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন কারান। ৮৩ বলে ৯টি চার ও ৩টি ছক্কায় এ রান করেন তিনি। মালানের ব্যাট থেকে আসে ৫০ রান। ৫০ বলে ৬টি চারের সাহায্যে এ রান করেন তিনি। এছাড়া লিভিংস্টোন ৩৬ ও স্টোকস ৩৫ রান করেন।

ভারতের পক্ষে ৬৭ রানের খরচায় ৪টি উইকেট নেন শার্দুল ঠাকুর। ৪২ রানের বিনিময়ে ৩টি উইকেট পান ভুবনেশ্বর কুমার।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় ভারত। রোহিত শর্মার সঙ্গে ১০৩ রানের দারুণ এক ওপেনিং জুটি গড়েন শেখর ধাওয়ান। এরপর অবশ্য ১৮ রানের ব্যবধানে দুই ওপেনারসহ অধিনায়ক বিরাট কোহলিকে হারায় তারা। দুই ওপেনারকে ফেরান আদিল রশিদ। দলীয় ১৫৭ রানে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান লোকেশ রাহুলকেও হারায় তারা। ফলে বেশ চাপে পড়ে যায় স্বাগতিকরা।

তবে পঞ্চম উইকেটে হার্দিক পান্ডিয়াকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন রিশাভ পান্ত। ৯৯ রানের জুটি গড়ে শুধু চাপ সামলে নেননি, বড় সংগ্রহের ভিত গড়ে দেন তারা। যদিও এরপর সে অর্থে আর কেউ দায়িত্ব নিতে না পারায় ৪৮.২ ওভারে ৩২৯ রানে অলআউট হয়ে যায় তারা। তোপ দাগিয়ে লেজের দিকের ব্যাটসম্যানদের ছাঁটাই করেন মার্ক উড।

দলের পক্ষে সর্বোচ্চ ৭৮ রানের ইনিংস খেলেন পান্ত। ৬২ বলের ইনিংসটি ৫টি চার ও ৪টি ছক্কায় সাজান এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। দ্বিতীয় সর্বোচ্চ ৬৭ রান আসে ধাওয়ানের ব্যাট থেকে। ৫৬ বলে ১০টি চারের সাহায্যে এ রান করেন তিনি। ৪৪ বলে ৬৪ রানের ইনিংস খেলেন পান্ডিয়া। ৫টি চার ও ৪টি ছক্কায় নিজের ইনিংস গড়েন এ অলরাউন্ডার। শেষ দিকে ২১ বলে ৩০ রানের কার্যকরী একটি ইনিংস খেলেন শার্দুল ঠাকুর।

ইংলিশদের পক্ষে ৩৪ রানের খরচায় ৩টি উইকেট পান উড। ২টি শিকার রশিদের।

Tags: ,

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add