for Add
বাসস : ২১ মার্চ ২০২১, রবিবার, ৩:৩৩:০৭

টানা দ্বিতীয় মৌসুমে ইতালিয়ান সিরি-এ লিগের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ২০১৯ সালে জুভেন্টাসের হয়ে অভিষেক মৌসুমেই তিনি এই পুরস্কার জয় করেছিলেন।
গত বছর করোনা মহামারীর কারণে এই পুরস্কার প্রদান করা হয়নি। গত মৌসুমে ৩৩ লিগ ম্যাচে রোনাল্ডো ৩১ গোল করেছিলেন। একই সাথে জুভেন্টাসকে রেকর্ড টানা নবম সিরি-এ শিরোপা জয়ে মূল অবদান রেখেছিলেন এই পর্তুগীজ ফরোয়ার্ড।
৩৬ বছর বয়সী রোনাল্ডো বলেন, ‘প্রথম দিকে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে বেশ অসুবিধা হতো। কিন্তু আমাদের লক্ষ্য ছিল প্রতিটি ম্যাচে জয়ী হয়ে শিরোপা নিশ্চিত করা এবং আমরা সেটা করে দেখিয়েছি। আমি খুবই খুশী ও সৌভাগ্যবান। খেলা চালিয়ে যাবার পিছনে আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম, একাগ্রতা আমাকে সহযোগিতা করেছে। আমি সবসময়ই মানসিক ভাবে চাঙ্গা থাকার চেষ্টা করি। একজন খেলোয়াড়ের জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা না হলেও ৩৪, ৩৬ কিংবা ৪০ বছর বয়সে কেউ খেলতে পারেনা।’
জুভেন্টাস ফরোয়ার্ড ক্রিস্টিয়ানা গিরেলি বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার জয় করেছেন।
আটালান্টার গিয়ান পিয়েরো গাসপেরিনি বর্ষসেরা কোচ ও তার দল বর্ষসেরা দলের পুরস্কার জয় করে নিয়েছে।
For add
For add
For add
For add
for Add