for Add
নিজস্ব প্রতিবেদক : ১৬ মার্চ ২০২১, মঙ্গলবার, ২৩:০২:৩২

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ১৭ মার্চ কেক কাটবেন জাতীয় দলের ফুটবলাররা।
নেপালের ত্রিদেশীয় আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টে যাওয়ার অপেক্ষায় থাকা জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা এখন হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবস্থান করছেন। সেখানেই বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে কেক কাটা হবে।
এদিকে বাফুফে জাতির পিতার জন্মদিনে নানা কর্মসূচির আয়োজন করছে। সকাল সাড়ে ৯টায় বাফুফে ভবনে কোরআন খতমের মধ্য দিয়ে জাতির পিতার জন্মদিনের কর্মসূচি শুরু হবে । এর পর বাফুফে ভবন সংলগ্ন মসজিদে বাদ জোহর মিলাদ, দোয়া ও গরীবদের মধ্যে খাদ্য বিতরণ করবে বাফুফে।
এছাড়া বেলা আড়াইটায় বাফুফে ভবনে কাজী মো. সালাউদ্দিন কেক কাটবেন। এই কেককাটা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাফুফে ভবনে ক্যাম্পে থাকা নারী ফুটবলাররাও।
For add
For add
For add
For add
for Add