for Add

সাইফের সামনে ইতিহাস গড়ার হাতছানি

স্বপ্নের ফাইনালে উঠে সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড এখন নতুন ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে। ওয়ালটন ফেডারেশন কাপের ফাইনালে তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে হারিয়ে ইতিহাস গড়তে চাইছে। ১০ জানুয়ারি স্বপ্নের সেই শিরোপা লড়াইয়ে সাইফ কতটা কী করতে পারে সেটাই এখন দেখার বিষয়!

এদিকে বসুন্ধরা কিংস টানা তৃতীয়বারের মতো ফাইনালে উঠে শিরোপা অক্ষুন্ন রেখে ট্রফিটা নিজেদের ঘরেই রেখে দেবার পরিকল্পনা করছে। সেক্ষেত্রে প্রতিপক্ষ সাইফের পারফরম্যান্সের উপরই নির্ভর করছে কিংসের ভাগ্য।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই কর্পোরেট হাউসের এ লড়াইয়ে শেষ পর্যন্ত কোন দল জয়ী হয় আগাম বলা মুসকিল। কাগজ-কলমে কিংস এগিয়ে থাকলেও সাইফ কোন অংশেই পিছিয়ে নেই। কিন্তু এসব সবকিছুই উত্তর মেলবে শনিবার বিকেল চারটা থেকে শুরু হতে যাওয়া এ ম্যাচে।

তবে ফেডারেশন কাপে প্রথমবারের মতো স্বপ্নের ফাইনালে সাইফ শিরোপা লড়াইটিকে স্মরণীয় করে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করবে, সেটা সহজেই অনুমেয়। একটি জয়ই তাদেরকে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে এনে দিতে পারে। সে লক্ষেই সাইফ বিগ বাজেটের কিংসকে টেক্কা দিতে কার্পণ্য করবে না। প্রতিপক্ষের সাথে প্রত্যাশিত জয়টা তুলে আনতেই অপেক্ষার প্রহর গুণছে সাইফ। তবে সাইফ-কিংসের ময়দানি লড়াইয়ের ফলাফলে প্রিমিয়ার লিগে সাইফের জন্য ততটা সুখকর নয়। তারা প্রতিবারই হেরেছে কিংসের সাথে।

সাইফের বেলজিয়ান কোচ পল জোসেফ পুট অবশ্য পরিসংখ্যানে বিশ্বাসী নন। তিনি মাঠের পারফরম্যান্সে বিশ্বাসী। তাই তো তার দারুণ আত্মপ্রত্যয়ী কন্ঠ বলছে ‘আমরা চ্যাম্পিয়ন হবার জন্যই খেলব। কিংসকে প্রতিহত করতে সবধরনের কৌশলই মাঠে প্রয়োগ করব। কিংস শক্তিশালী হতে পারে। তবে আমরা তাদের হারানোর ক্ষমতা রাখি।’

কিংসের বিপক্ষে সাইফের মূল ভরসা নাইজেরিয়ান ফরোয়ার্ড ইউচেকু কেনেথ। যিনি ইতোমধ্যে ৫ গোল করে সর্বোচ্চ গোলদাতা হবার পথে রয়েছেন। শুধু ইউচেকু কেনেথই নন, তার সাথে রয়েছেন স্বদেশী ইমানুয়েল ইকেচুকোও। ডিফেন্ডার হয়েও তার গোল করার মতো অসাধারণ দক্ষতা রয়েছে।

শুধু কী তাই! অতিথি ফুটবলারদের পাশাপাশি দলে রয়েছেন অভিজ্ঞ রহমত মিয়া, অধিনায়ক রিয়াদুল হাসান রাফি, ফয়সাল আহমেদ ফাহিম কিংবা আরিফুর রহমান। তারাও দলের প্রয়োজনে যোকোন সময় জ্বলে উঠতে পারেন।

কাজেই বেলজিয়ান কোচ পল জোসেফ পুট তাদের উপর আস্থা রেখেই কিংসের বিপক্ষে একটি স্মরণীয় ম্যাচ উপহার দেবার স্বপ্ন দেখছেন।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add