for Add

রোনাল্ডোর জোড়া গোলে জুভেন্টাসের বড় জয়

ক্রিস্টিয়ানো রোনাল্ডোর জোড়া গোলে উদিনেসকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে সিরি-এ টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে জুভেন্টাস। এর মাধ্যমে নতুন বছরটা জয় দিয়ে শুরু করল বর্তমান চ্যাম্পিয়নরা। একই সাথে মৌসুমের প্রথম পরাজয়ের পরই জয়ের ধারায় ফিরল আন্দ্রে পিরলোর শিষ্যরা। তবে মিলানের দুই ক্লাব এখনো টেবিলের শীর্ষ দুই স্থান দখল করে রেখেছে। এক ম্যাচ কম খেলে এসি মিলানের থেকে ১০ পয়েন্ট পিছিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে জুভেন্টাস।

টেবিলের মাঝামাঝিতে অবস্থান করা বেনেভেনটোকে ২-০ গোলে পরাজিত করে ইন্টারের থেকে এক পয়েন্ট এগিয়ে শীর্ষে অবস্থান করছে এসি মিলান। তাদের নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার নবাগত ক্রোটনকে ৬-২ গোলে উড়িয়ে দিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে। মৌসুমে লটারো মার্টিনেজের প্রথম হ্যাটট্রিকে ক্রোটনকে বিধ্বস্ত করেছে ইন্টার।

বেনভেনটোর মাঠে ফ্রাংক কেসির পেনাল্টিতে ১৫ মিনিটে এগিয়ে গিয়েছিল মিলান। রাফায়েল লিয়াওর দুর্দান্ত কার্লিং স্ট্রাইকে বিরতির ঠিক পরপরই মিলানের জয় নিশ্চিত হয়। এর আগে ৩৩ মিনিটে সান্দ্রো টোনালি বেনভেনটো মিডফিল্ডার আর্তার ইওনিতাকে বাজেভাবে ট্যাকেলের অপরাধে লাল কার্ড পেয়ে মাঠের বাইরে চলে গেলে বাকি সময়টা মিলানকে ১০জন নিয়েই খেলতে হয়েছে। মিলানের গোলবারে দারুণ ছন্দে ছিলেন গিয়ানলুইগি ডোনারুমা। ৬১ মিনিটে গিয়ানলুকার কাপারির পেনাল্টি রুখে দিয়ে তিনি মিলানকে রক্ষা করেছেন।

মার্চ মাস থেকে টানা ২৭ লিগ ম্যাচে অপরাজিত রয়েছেন মিলান। ম্যাচ শেষে মিলান বস স্টিফানো পিউলি বলেছেন, ‘আমরা একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। প্রতিটি ম্যাচে সেই লক্ষ্যই আমাদের সামনে থাকে। প্রতিপক্ষ যেই হোক না কেন আমরা নিজেদের লক্ষ্যে অবিচল থাকি। বুধবার জুভেন্টাসের বিপক্ষে বড় ম্যাচেও সেই ধারা বজায় রাখতে চাই।’

তুরিনের আলিয়াঁজ স্টেডিয়ামে রোনাল্ডো আরো একবার জুভেন্টাসের হয়ে নিজেকে প্রমাণের পাশাপাশি দলকে বড় জয় উপহার দিয়েছেন। উভয় অর্ধে দুই গোল করার পাশাপাশি ফেডেরিকো চিয়েসাকে দিয়ে বিরতির পর একটি গোল করিয়েছেন। এ নিয়ে লিগে তার গোলসংখ্যা দাঁড়লো ১৪। ইনজুরি টাইমে পাওলো দিবালা দলের হয়ে চতুর্থ গোলটি করেছেন। শীতকালীন বিরতির আগে ফিওরেন্টিনার কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছিল আন্দ্রে পিরলোর দল। নতুন বছরে শুরুটা অন্তত দাপুটের সাথেই হলো তুরিনের জায়ান্টরদের।

পিরলো বলেছেন, ‘এটা জুভেন্টাসের সেরা খেলা ছিল না। কারণ আমরা একটি বাজে পরাজয়ের স্মৃতি নিয়ে মাঠে নেমেছিলাম। যে কারণে শুরু থেকেই বেশ নার্ভাস ছিল ছেলেরা। ধীরে ধীরে ম্যাচের আবহ বুঝতে পেরে আমরা আক্রমণাত্মক হয়ে উঠি।’

এদিকে সান সিরোতে মার্টিনেজ ও রোমেলু লুকাকুর যৌথ প্রচেষ্টায় লিগে টানা অষ্টম জয় নিশ্চিত করেছেন ইন্টার। যদিও বছরের শুরুতেই এতো বড় জয় কিছুটা হলেও ইন্টারকে বাড়তি অনুপ্রেরণা যোগাবে। ম্যাচের ছয় গোলের মধ্যে পাঁচটিতেই ছিল এ দুই স্ট্রাইকারের অবদান। ম্যাচের ১২ মিনিটে নিকোলো জানেলাত্তোর গোলে এগিয়ে গিয়েছিল সিরি-এ লিগের তলানির দল ক্রোটন। লিগে সম্ভবত এতো বাজে একটি আক্রমণ থেকে গোলের লজ্জায় পড়তে হয়নি কোনো দলকে। আট মিনিট পর লুকাকুর ক্রস থেকে এ্যান্টোনিও কন্টের দলকে সমতায় ফেরান মার্টিনেজ। ৩১ মিনিটে মার্টিনেজের শট আটকাতে গিয়ে নিজের জালেই বল ঠেলে দেন ক্রোটন ডিফেন্ডার লুকা মারোনো। ছয় মিনিট পর আরতুরো ভিদালের উপহার দেয়া পেনাল্টি থেকে ম্যাচে সমতা ফেরান ভ্লাদিমির গোলেমিচ। এ পেনাল্টির পরে বিরতির সময় চিলিয়ান ভিদালের পরিবর্তে স্টিফানো সেন্সিকে মাঠে নামান।

৫৭ মিনিটে মার্সেলো ব্রোজোভিচের থ্রো থেকে লুকাকুর ব্যাক-হিলে আর্জেন্টাইন ফরোয়ার্ড মার্টিনেজ নিজের দ্বিতীয় গোল করেন। ৬৪ মিনিটে লুকাকু ইন্টারের হয়ে ক্যারিয়ারের ৫০তম গোল পূরণ করেন। ৭৮ মিনিটে মার্টিনেজের হ্যাটট্রিক পূরণের পর ম্যাচ শেষের তিন মিনিট আগে আচরাফ হাকিমি ইন্টারের হয়ে শেষ গোলটি করেন।

অধিনায়ক এডিন জেকোর একমাত্র গোলে সাবেক রোমা কোচ ক্লডিও রানিয়েরির সাম্পদোরিয়াকে ১-০ গোলে পরাজিত করে তৃতীয় স্থান ধরে রেখেছে রোমা। ইন্টারের থেকে রোমা ৬ পয়েন্ট পিছিয়ে সিরি-এ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের ৭২ মিনিটে জয়সূচক গোল করেন জেকো।

নতুন বছরে জয় পেয়েছে নাপোলিও। কালিয়ারিকে ৪-১ গোলে হারিয়ে রোমার থেকে দুই পয়েন্ট পিছিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে নাপোলি। পিওতর জিয়েলিনিস্কি দুই গোল করেছেন। বাকি দুই গোল করেছেন হার্ভিং লোজানো ও লোরেঞ্জো ইনসিগনে।

ইউরোপীয়ান দুই প্রতিদ্বন্দ্বীর ম্যাচটিতে অবশ্য দাপট দেখিয়েছে আটালান্টা। কলম্বিয়ান ডুভান জাপাটার দুই গোলে সাসুলোকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে আটালান্টা। এ জয়ের পরেও অবশ্য সাসুলোকে টপকাতে পারেনি আটালান্টা। ষষ্ঠ স্থানে থাকা সাসুলোর থেকে এক পয়েন্ট পিছিয়ে আটালান্টার অবস্থান সপ্তম।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add