for Add
নিজস্ব প্রতিবেদক : ২৯ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার, ২২:১৬:১৬

হোসেনপুর উপজেলায় অনূর্ধ্ব ১৬ বালক ফুটবল টুর্নামেন্টে চরকাঠিয়ারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। আজ ফাইনালে টাইব্রেকারে তারা ৪-৩ গোলে স্বাগতিক পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। নির্ধারিত সময় ১-১ গোলে খেলা ড্র ছিল। টুর্নামেন্ট সেরা হয়েছেন পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ের মাহাবুব হোসেন।
এর আগে সকালে প্রথম সেমিফাইনালে চরহাজীপুর উচ্চ বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে পিপলাকান্দি উচ্চ বিদ্যালয় এবং দ্বিতীয় সেমিফাইনালে হুকলাকান্দী উচ্চ বিদ্যালয়কে ৩-১ গোলে হারিয়ে চরকাঠিয়ারি উচ্চ বিদ্যালয় ফাইনালে উঠে।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার এএসএম জাহিদুর রহমান। আরো উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ, পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি এবং ইউিনিয়ন চেয়্যারম্যান মো. আ. ছালাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল হক ভূঁঞা। এ আয়োজনের সার্বিক দায়িত্বে ছিলেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।
উল্লেখ্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অন্তভূক্ত ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। তৃণমূল পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনাই এ প্রতিযোগিতার মূল লক্ষ্য।
For add
For add
For add
For add
for Add