for Add

আশা জিইয়ে রাখলো মোহামেডান

ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ওয়ালটন ফেডারেশন কাপে চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী লিমিটেডের কাছে হার দিয়ে মৌসুম শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে।

আজ রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাদা-কালো জার্সীধারীরা ৪-১ গোলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারিয়ে দিয়ে বড় জয় তুলে নেয়। প্রথমার্ধে মোহামেডান ১-০ গোলে এগিয়ে ছিল। এ জয়ের ফলে মতিঝিল পাড়ার দলটি কোয়ার্টার ফাইনালে খেলার সম্ভাবনা জিইয়ে রাখলো।

মুক্তিযোদ্ধার বিপক্ষে মোহামেডানের এ ম্যাচটি বাঁচা-মরার লড়াই ছিল। হারলে বিদায়, ড্র করলে অনিশ্চয়তা আর জিতলে কোয়ার্টার ফাইনালে টিকে থাকার সম্ভাবনা। এমন জটিল সমীকরণের ম্যাচে মোহামেডান অবশ্য বড় জয় নিয়েই ঘরে ফিরেছে।

প্রথমার্ধে মুক্তিযোদ্ধা সমান তালে লড়ার চেষ্টা করলেও ৪২ মিনিটে হাবিবুর রহমান সোহাগের বাঁ-পায়ের ফ্রি-কিক থেকে বল জালে আশ্রয় নিলে মোহামেডান এগিয়ে (১-০) যায়। তবে এর দুই মিনিট পরই মুক্তিযোদ্ধা সমতায় ফেরার সুযোগ পেয়েছিল। কিন্তু আলমগীর মোল্লার ফ্রি-কিক মোহামেডান গোলরক্ষক আহসান হাবিবু বিপুর হাত থেকে ছুটে সামনে গেলে ক্যামেরুনের ক্রিশ্চিয়ান যে শট নেন তা বাইরে চলে যায়।

যদি দ্বিতীয়ার্ধে মুক্তিযোদ্ধা ৬৮ মিনিটে ম্যাচে (১-১) ফেরে। সুজন মিয়ার লব থেকে দুর্দান্ত হেডে গোল করেন উজবেকিস্তানের খলদারভ। তবে ৭৫ মিনিটে মোহামেডানের অধিনায়ক জাপানি নাগাতার হেড থেকে আতিকুজ্জামান ব্যাকহেডে গোল করে দলের ব্যবধান দ্বিগুণ (২-১) করেন।

মুক্তিযোদ্ধা পিছিয়ে পড়েও ম্যাচ ফিরতে মরিয়া ছিল। তবে ৮০ মিনিটে সজিবের ক্রস থেকে নাইজেরিয়ান নুরাত আলতো ভলিতে গোল করলে মোহামেডান সহজ জয়ের পথে (৩-১) হাঁটতে থাকে। এর পর ৮৩ মিনিটে নুরাত নিজের দ্বিতীয় ও দলের হয়ে চতুর্থ গোল করে মতিঝিল পাড়ার দলটিকে বড় জয় (৪-১) এনে দেন।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add