for Add
নিজস্ব প্রতিবেদক : ২৬ ডিসেম্বর ২০২০, শনিবার, ১৫:৫৩:০৩

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে আগামী বছর অনূর্ধ্ব-২০ এবং অনূর্ধ্ব-১৭ দু’টি ফিফা বিশ্বকাপ আসর বাতিল হয়ে গেল। আসর দু’টি ২০২৩ সালে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে বিশ্ব ফুটবলের নির্বাহী সংস্থা ফিফা।
ফিফা এক বিবৃতিতে জানায়, ‘আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে কোভিড-১৯ এখনও বড় চ্যালেঞ্জ। এখনও আন্তর্জাতিক স্তরে যাতায়াতের ক্ষেত্রে বেশ কিছু নিষেধাজ্ঞা রয়েছে। আয়োজক দেশ এবং সংশ্লিষ্ট কনফেডারেশনের সাথে ফিফা নিয়মিত যোগাযোগ রেখে চলেছে। এটা পরিষ্কার যে, বিশ্বজুড়ে পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি।’
আগামী বছর ইন্দোনেশিয়ায় অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ও পেরুতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ হওয়ার কথা ছিল। এ দুই দেশেই ২০২৩ সালে দু’টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।
আগামী বছর নিজ দেশের বিশ্বকাপের জন্য প্রস্তুতি অনেকাংশেই সেরে ফেলেছিল ইন্দোনেশিয়া ও পেরু। কিন্তু অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ও পেরুতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ বাতিল হওয়ায় তাদের সবধরনের পরিকল্পনাই ভেস্তে গেল।
For add
For add
For add
For add
for Add