for Add

পেলেকে ছাড়িয়ে গেলেন মেসি

ক্যারিয়ারে কোনো একটি নির্দিষ্ট ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়েছেন বার্সেলোনার সুপারস্টার লিওনেল মেসি। বার্সেলোনার জার্সি গায়ে ৬৪৪টি গোল করে তিনি এই তালিকায় পিছনে ফেলেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে। ভায়াদোলিদের বিপক্ষে মঙ্গলবার বার্সেলোনার ৩-০ গোলের জয়ের ম্যাচটিতে গোল করে মেসি এই রেকর্ড গড়েন।

পেড্রির ব্যাকহিল থেকে ভায়াদোলিদ গোলরক্ষক জোর্ডি মাসিপকে পরাস্ত করে ৬৫ মিনিটে বার্সেলোনার তৃতীয় গোলটি করেছিলেন আর্জেন্টাইন এই তারকা ফরোয়ার্ড।

ম্যাচের পরপরই মেসি ইন্সটাগ্রামে লিখেছেন, ‘আমি যখন খেলা শুরু করেছিলাম তখন কখনই ভাবিনি কোন ধরনের রেকর্ড ভাঙ্গতে পারবো। এমনকি আজ আমি যা অর্জন করেছি সেটাতো তো স্বপ্নেও চিন্তা করিনি। আমি শুধুমাত্র এত বছর ধরে আমাকে সহযোগিতা করার জন্য সতীর্থ, পরিবার, বন্ধু ও প্রতিদিনই যারা আমাকে সমর্থন করে যাচ্ছেন তাদের ধন্যবাদ জানাতে চাই।’

এর আগে শনিবার ভ্যালেন্সিয়ার সাথে বার্সেলোনার ২-২ গোলের ড্রয়ের ম্যাচটিতে গোল করে মেসি পেলেকে স্পর্শ করেছিলেন। দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের দুই সুপারস্টার নিজ নিজ ক্লাবের হয়ে প্রায় সমান সংখ্যক ম্যাচই খেলেছেন। ৩৩ বছর বয়সী মেসি বার্সেলোনার জার্সি গায়ে ৭৪৯তম ম্যাচে এই কৃতিত্ব অর্জন করলেন। অর্থ্যাৎ প্রতি ১.১৬ ম্যাচে তিনি একটি গোল করেছেন।

অন্যদিকে সান্তোসের হয়ে পেলে ৭৫৭ ম্যাচে করেছেন ৬৪৩ গোল। প্রতি ১.১৭ ম্যাচে পেলে একটি করে গোল করেছেন। ১৯৫৬ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত পেলে সান্তোসের হয়ে খেলেছেন।

মেসির এই অনন্য রেকর্ডে দারুণ উচ্ছসিত পেলে ইন্সটাগ্রামে লিখেছেন, ‘তোমার মতই আমি জানি প্রতিদিন একই জার্সি গায়ে দিয়ে নামাটা কতটা সৌভাগ্যের, কতটা আনন্দের। তোমার মতই আমি জানি যে জায়গাটি নিজের ঘরের মত হয়ে যায় সেখানে দীর্ঘদিন কাটিয়ে দেয়াটা কতটা আনন্দের।

এই ঐতিহাসিক রেকর্ডে তোমাকে অভিনন্দন। কিন্তু সব মিলিয়ে বার্সেলোনায় তোমার বর্ণাঢ্য ক্যারিয়ারের জন্য তোমাকে অভিনন্দন। আমাদের মত কোনো একটি ক্লাবকে দীর্ঘদিন নিজের মধ্যে ধারণ করার ঘটনা দূর্ভাগ্যবশত: এখন খুবই বিরল। আমি তোমার এই কৃতিত্বকে সম্মান জানাই।’

ছয়বারের ব্যালন ডি’অর বিজয়ী মেসি ইতোমধ্যেই নিজেকে বার্সার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এই তালিকায় ২৩০ গোল করে দ্বিতীয় স্থানে আছে সিজার রডরিগুয়েজ। এছাড়াও মেসির নিজস্ব রেকর্ডের খাতায় রয়েছে আরো কিছু সাফল্য। স্প্যানিশ লিগ চ্যাম্পিয়নশীপের ইতিহাসে ৪৫১ গোল করে তিনি তালিকার শীর্ষে রয়েছে। ৩১১ গোল নিয়ে এই তালিকায় তারপরেই রয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। বার্সেলোনার হয়ে চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাসহ সবচেয়ে বেশী ৩৪টি শিরোপা জয়ের কৃতিত্ব রয়েছে মেসির দখলে।

ব্রাজিলের জার্সি গায়ে পেলে ৯২টি আন্তর্জাতিক গোল করেছেন। যদিও আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক সব ম্যাচ মিলিয়ে পেলে হাজারেরও ওপর গোল করেছেন বলে দাবী জানান। তবে প্রতিযোগিতামূলক ম্যাচে পেলেকে ছাড়িয়ে ৮০৫ গোল করে এই তালিকায় শীর্ষে রয়েছে অস্ট্রিয়ান ও চেকোস্লোভাকিয়ার স্ট্রাইকার জোসেফ বিকান। ১৯৩১ সাল থেকে ১৯৫৫ সাল পর্যন্ত বিকান প্রায় হাফ ডজন ক্লাব ও তিনটি জাতীয় দলের হয়ে এই গোলগুলো করেছেন। দক্ষিণ আমেরিকান খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ ৭৭টি আন্তর্জাতিক গোল করার রেকর্ড অবশ্য এখনো পেলের দখলেই আছে। আর্জেন্টিনার জার্সি গায়ে মেসি করেছেন ৭১ গোল।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add