for Add
: ২২ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার, ১:২১:৫৯

গোঁড়ালির ইনজুরি কাটিয়ে আগামী মাসে মাঠে ফিরতে পারেন প্যারিস সেইন্ট-জার্মেই তারকা নেইমার। ফরাসি জায়ান্ট ক্লাব সূত্রে এমন ইঙ্গিত পাওয়া গেছে। গত ১৩ ডিসেম্বর লিঁওর বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে নেইমার গোঁড়ালিতে আঘাত পান।
লিঁওর ব্রাজিলিয়ান মিডফিল্ডার থিয়াগো মেনডেসের সাথে চ্যালেঞ্জে গোঁড়ালির ইনজুরিতে পড়েছিলেন নেইমার। এ ঘটনায় অবশ্য মেনডেসকে লাল কার্ড দেখানো হয়। ২৮ বছর বয়সী নেইমারকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে আসা হয়েছিল।
পিএসজি এক বিবৃতিতে বলেছেন, ‘তার হাড়ে এখনো কিছু সমস্যা আছে এবং এজন্য তার প্রয়োজনীয় চিকিৎসা অব্যাহত আছে। জানুয়ারিতে তার মাঠে ফিরে আসার সম্ভাবনা রয়েছে।’
ক্লাবের বিবৃতিতে যদিও অনেকটাই নিশ্চিত করেই বলা হয়েছে আগামী ফেব্রুয়ারিতে সাবেক ক্লাব বার্সেলোনার বিপক্ষে শেষ ১৬’র লড়াইয়ে নেইমার অবশ্যই ফিরে আসবেন।
For add
For add
For add
For add
for Add