for Add
নিজস্ব প্রতিবেদক : ১৯ ডিসেম্বর ২০২০, শনিবার, ০:০৪:২৪

জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে ফেনী ছাগলনাইয়া পাইলট হাই স্কুল ও টাঙ্গাইল সূতী ভিএম পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের মধ্যেকার ম্যাচে কেউ কাউকে হারাতে পারেনি।
আজ শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন পল্টন ময়দানে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। টাঙ্গাইলের শরীফুল ইসলাম ৩৪ মিনিটে গোল করে দলকে এগিয়ে নিলেও ফেনীর এডি বম ৩৬ মিনিটে গোল করে সমতায় নিয়ে আসেন। এর পর কোনো দলই আর গোলের মুখ না দেখায় ম্যাচটি অমিমাংসিতভাবে শেষ হয়।
মাঠে খেলা গড়ানোর আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী, এমপি স্কুল ফুটবলের উদ্বোধন করেন। এসময় বাফুফে জাতীয় স্কুল ফুটবল কমিটির চেয়ারম্যান বিজন বড়ুয়া, রেফারিজ কমিটির চেয়ারম্যান জাকির হোসেন চৌধূরী, কার্যনির্বাহী কমিটির সদস্য নুরুল ইসলাম নুরু, ইমতিয়াজ আহমেদ সবুজ ও বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাঈম সোহাগ উপস্থিত ছিলেন।
For add
For add
For add
For add
for Add