for Add
নিজস্ব প্রতিবেদক : ৮ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার, ২৩:৪৩:১৭

করোনাকালে ফেডারেশন কাপ দিয়ে ঘরোয়া ফুটবল মৌসুম শুরু হচ্ছে। শুরুটা হবার কথা ছিল ১৯ ডিসেম্বর থেকে। কিন্ত খেলা পেছানোর সংস্কৃতি থেকে বাফুফে বেরিয়ে আসতে পারায় তা পিছিয়ে গেছে আরো তিন দিন। এর ফলে ২২ ডিসেম্বর থেকেই ফেডারেশন কাপ মাঠে গড়াচ্ছে। অংশ নেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১৩টি দল।
ফেডারেশন কাপ মাঠে গড়ানোর প্রথম ধাপ হিসেবে আজ মঙ্গলবার বাফুফে ভবনে জনার্কীণ এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে টাইটেল স্পন্সর ও কো-স্পন্সরের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে বাফুফে। তাই এবারো টাইটেল স্পন্সর হিসেবে ওয়ালটন গ্রুপ ফেডারেশন কাপের পৃষ্ঠপোষকতা করছে।
সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানান, ঘরোয়া ফুটবল মৌসুমে কঠোর স্বাস্থ্যবিধি মেনেই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এদিকে অর্থ সংকটের কারণে ফেডারেশন কাপে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের অংশগ্রহণে অনিশ্চয়তা দেখা দিয়েছে। যদি শেষ পর্যন্ত না-ই খেলে, তাহলে এক দল কম নিয়েই মাঠে গড়াবে ফেডারেশন কাপ।
তবে বাফুফের সিনিয়র সহসভাপতি ও প্রফেশনাল লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী এমপি বলেন, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র যাতে খেলে সে জন্য তাদের সর্বোচ্চ পর্যায়ে আমি কথা বলেছি। তারাও আলোচনা করছে। আমাদের প্রত্যাশা, আশঙ্কার যে কালো মেঘ আছে তা কেটে যাবে এবং দলটি ফেডারেশন কাপে অংশ নেবে।’
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন, প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শামসুদ্দিন চৌধুরী এবং আইএফআইসি ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাহ মো. মঈনুদ্দিন, বাফুফে সদস্য মো. ইলিয়াস হোসেন, বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ ও প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সৈয়দ রিয়াজুল করিম।
For add
For add
For add
For add
for Add