for Add
নিজস্ব প্রতিবেদক : ৮ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার, ২৩:৩৪:৪২

দেশের জন্য খেলতে চাইলে মাঠে আসো আটের আগে– এ স্লোগানকে সামনে রেখে প্রথমবারের মতো কিশোরগঞ্জ জেলায় শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-৮ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। আট দলের অধিনায়ক আর কর্মকর্তাদের নিয়ে এ টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল আমিন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় আগামী ৯-১০ ডিসেম্বর শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে এ টুর্নামেন্ট আয়োজন করছে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিস।
টুর্নামেন্ট কিশোরগঞ্জ জেলার আটটি একাডেমি অংশ নিচ্ছে। এ আসর থেকে ৩০ জন ক্ষুদে খেলোয়াড়কে বাছাই করে একমাসের প্রশিক্ষণের আয়োজন করবে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিস। টুর্নামেন্ট আয়োজনে সার্বিক সহযোগিতা করছে কিশোরগঞ্জ জেলা প্রশাসন, কিশোরগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশন এবং মিয়া ভাই ফাউন্ডেশন।
For add
For add
For add
For add
for Add