for Add
নিজস্ব প্রতিবেদক : ৮ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার, ২৩:২৩:৩৮

বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ফুটবল একাডেমি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন আউটার স্টেডিয়ামে আজ মঙ্গলবার ঈশ্বরগঞ্জ ৩-২ গোলে নারায়ণগঞ্জের টিম জিকেএসপি ফুটবল একাডেমিকে পরাজিত করে। জয়ী দলের আশরাফুল হ্যাটট্রিক করে ম্যাচসেরা হয়েছেন। প্রথমার্ধে বিজয়ী ২-০ গোলে এগিয়ে ছিল। টিম জিকেএসপির হয়ে একটি করে গোল করেন অন্তু দাস ও সাব্বির হোসেইন।
এদিকে একই মাঠে অপর ম্যাচে মরহুম ফরহাদ হোসেন একাডেমি ১-০ গোলে হারিয়েছে সুনামগঞ্জ জুনিয়র ফুটবল একাডেমিকে। ম্যাচসের হয়েছেন বিজয়ী দলের শরিফুল।
For add
For add
For add
For add
for Add