for Add
নিজস্ব প্রতিবেদক : ৮ ডিসেম্বর ২০২০, মঙ্গলবার, ০:১৩:৪৮

জাতীয় ও ক্লাব পর্যায়ে দেশে ও দেশের বাইরে সব মিলিয়ে ২৫০ গোলের মাইলফলক ছুয়েছেন জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। এমন অর্জনে সাবিনাকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম (বিএফএনএফ)।
পুরুষ কিংবা নারী অন্য কোনো বাংলাদেশী ফুটবলারের এ কীর্তি নেই। নারী ফুটবল লিগেও তার নেতৃত্বে শিরোপা জিতেছে বসুন্ধরা কিংস। লিগেও করেছেন ৩০ গোল।
বিএফএসএফ আয়োজিত সংবর্ধনায় সাবিনার হাতে ক্রেস্ট এবং ফোরামের জার্সি তুলে দেন সভাপতি কাজী শহীদুল আলম ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন জুবায়ের।
অনুষ্ঠানে সবিনা বলেন, তিনি এখানেই থেমে যেতে চান না। আন্তর্জাতিক আসরে দেশের হয়ে আরও গোল করতে চান।
উল্লেখ্য বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপে ওয়ারিয়র স্পোটস একাডেমীর হেড কোচের দ্বায়িত্ব পালন করছেন সাবিনা খাতুন।
For add
For add
For add
For add
for Add