for Add
নিজস্ব প্রতিবেদক : ৬ ডিসেম্বর ২০২০, রবিবার, ১৮:৫৭:২২

বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে তুহিনের হ্যাটট্রিক ওয়ারিয়র স্পোর্টস একাডেমি জয় পেয়েছে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন আউটার স্টেডিয়ামে আজ রোববার ওয়ারিয়র ৩-০ গোলে সুনামগঞ্জ জুনিয়র ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের অধিনায়ক তুহিন হ্যাটট্রিক করে ম্যাচসেরা হয়েছেন।
অপরদিকে একই মাঠে বড় জয় পেয়েছে জিকেএসপি। তারা ৬-০ গোলে হারিয়েছে জাফ ফুটবল একাডেমিকে। ম্যাচসেরা হয়েছেন বিজয়ী দলের অধিনায়ক হাসান।
For add
For add
For add
For add
for Add