for Add

ক্যাসিনোকাণ্ডে বন্ধ ক্লাবগুলো খুলতে ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপ কামনা

ক্যাসিনোকাণ্ডে দীর্ঘ দিন ধরে বন্ধ থাকা ক্লাবগুলো ঘরোয়া ক্রীড়াঙ্গনে ফিরতে প্রাণপণ চেষ্টা করছে। কিন্তু ক্লাবগুলো খোলার বিষয়ে কোনোরকম ফয়সালা না হওয়ায় এ বিষয়ে খুব শিগগিরই যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি’র দারস্থ হতে যাচ্ছেন ক্লাব কর্মকর্তারা।

শুধু তাই নয়, ক্যাসিনোকাণ্ডে জড়িয়ে পড়া ক্লাবগুলো ভবিষ্যতে আর কোনো নেতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হবে না- এ মর্মে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বরাবর চিঠি দিতেও সংশ্লিষ্ট ক্লাবের কর্মকর্তারা সম্মত হয়েছেন। যদিও ক্যাসিনো সম্পৃক্ততায় ওইসব কর্মকর্তাদের কারোর নাম আসেনি। তবুও তারা খেলাধুলার স্বার্থেই এগিয়ে এসেছেন।

বর্তমানে ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, দিলকুশা স্পোর্টিং ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব এক বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। ক্লাবের বন্ধ তালা খুলতে ক্রীড়াপ্রেমী কর্তকর্তারা অনেক দিন ধরেই চেষ্টা করছেন। এমন কী উপরের মহল থেকে তারা আশ্বাসও পেয়েছিলেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাই ঘরোয়া মৌসুমকে ঘিরে নতুন করে তারা আবারো সমন্বিত উদ্যোগ নিতে যাচ্ছেন। প্রথমেই তারা দারস্থ হতে চান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর।

ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাবের অন্যতম সহসভাপতি সৈয়দ রিয়াজুল করিম বলেন, ‘আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু কাজ হয়নি। তাই সবাই মিলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। উনি যেভাবে আমাদের নির্দেশনা দেবেন সেটা মেনেই আমরা চলবো।’

এদিকে আরামবাগ ক্রীড়া সংঘের ভারপ্রাপ্ত সভাপতি এজাজ মো. জাহাঙ্গীর জানান, ‘ক্লাবগুলো বন্ধ থাকায় ঠিক মতো ক্রীড়া কার্যক্রম চালাতে পারছি না। যা অত্যন্ত দু:খজনক। যদি ক্লাবগুলো খুলে না দেয় তাহলে হয়তো সামনের দিনে আর খেলা চালিয়ে যেতে পারবো না।’

অপরদিকে দিলকুশা স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সালাউদ্দিন রতন বলেন, ‘প্রয়োজনে আমরা আন্ডারটেকিং দেবো। ক্লাবে আর কেউ কোনো অনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না। সেটা কেউ করলে আমরা নিজ উদ্যোগে তাকে আইন শৃঙ্খলাবাহিনীর কাছে সোপর্দ করবো।’

এছাড়া ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের সহসভাপতি খেলাফত হোসেন বেগ বলেন, ‘ওয়ান্ডারার্স অনেকগুলো খেলা চালায়। সেখান থেকে অনেক খেলোয়াড় তৈরি হয়। কিন্তু ক্লাবগুলো না খুললে সেটা আর সম্ভব হবে না। ক্রীড়াঙ্গনের স্বার্থেই ক্লাবগুলো এখন খুলে দেয়া উচিত।’

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add