for Add
নিজস্ব প্রতিবেদক : ১৮ নভেম্বর ২০২০, বুধবার, ১৯:৩০:২৩

বাংলাদেশ ফুটবল ফেডারেশন আসন্ন ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স এবং এএফসি এশিয়ান কাপ প্রিলিমিনারী রাউন্ডের জন্য আজ ১৮ নভেম্বর ২৭ সদস্যবিশিষ্ট বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নাম ঘোষণা করেছে। একই সাথে ঘোষণা করেছে কোচিং স্টাফ আর অফিসিয়ালসহ আরো ১০ জনের নাম। মোট ৩৭ জনের করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট পাওয়ার পরই দল ঘোষণা করা হয়।
কাতারের রাজধানী দোহায় আগামী ৪ ডিসেম্বর বাংলাদেশ স্বাগতিক কাতারের মোকাবিলা করবে। এ ম্যাচে অংশগ্রহণের লক্ষে লাল-সবুজ জার্সিধারীরা আগামীকাল ১৯ নভেম্বর কিউআর ৬৪১ ফ্লাইটযোগে সকাল সাড়ে দশটায় ঢাকা ত্যাগ করবে।
উল্লেখ্য করোনাভাইরাসের কারণে স্থগিত রয়েছে ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স এবং এএফসি এশিয়ান কাপ বাছাই পর্ব। তবে বাংলাদেশ ও কাতার একমত হওয়ায় ম্যাচটি খেলার অনুমতি দিয়েছে ফিফা ও এএফসি।
বাংলাদেশ দল :
গোলরক্ষক : আশরাফুল ইসলাম রানা, আনিসুর রহমান জিকু ও পাপ্পু হোসেন।
ডিফেন্ডার : তপু বর্মন, ইয়াসিন খান, বিশ্বনাথ ঘোষ, সুশান্ত ত্রিপুরা, রায়হান হাসান, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত ও মনজুরুর রহমান মানিক।
মিডফিল্ডার : আতিকুর রহমান ফাহাদ, রবিউল হাসান, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, সোহেল রানা, মামুনুল ইসলাম, রিয়াদুল হাসান, জামাল ভূঁইয়া, মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেন।
ফরোয়ার্ড : মাহবুবুর রহমান সুফিল, তৌহিদুল আলম সবুজ, সাদ উদ্দিন, নাবিব নেওয়াজ জীবন, ফয়সাল আহমেদ ফাহিম, ম্যাথিউজ বাবলু ও সুমন রেজা।
For add
For add
For add
For add
for Add