for Add

মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের সিরিজ জয়

মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক ফুটবলে নেপালের বিপক্ষে বাংলাদেশ সিরিজ জয় করেছে। দুই ম্যাচ সিরিজের এ লড়াইয়ে স্বাগতিক বাংলাদেশ ১৩ নভেম্বর প্রথম ম্যাচে ২-০ গোলে হিমালয়কন্যাকে হারিয়ে সিরিজে এগিয়ে যায়। এর পর ১৭ নভেম্বর দ্বিতীয় তথা সিরিজের শেষ ম্যাচে লাল-সবুজের দল নেপালের সাথে গোল শূন্য ড্র করে সিরিজ জয় নিশ্চিত করে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ ১৭ নভেম্বর দুটি পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছিলেন জেমি ডে’র অনুপস্থতিতে দায়িত্ব পাওয়া সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস। নেপালের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হওয়া গোলরক্ষক আনিসুর রহমান জিকোর পরিবর্তে এ দিন অভিজ্ঞ গোলরক্ষক আশরাফুল ইসলাম রানাকে সুযোগ দেয়া হয়। অন্যদিকে ডিফেন্ডার রিয়াদুর হাসানের পরিবর্তে প্রথম একাদশে রাখা হয়েছিল ইয়াসিন খানকে।

অপরদিকে সফরকারী নেপাল আগের ম্যাচের সেরা একাদশে পাঁচটি পরিবর্তন আনে। তারপরও প্রথমার্ধে বাংলাদেশের সাথে ততটা সমান তালে লড়তে পারেনি। মাঠে বল গড়ানোর মাত্র ২ মিনিটেই সাদ উদ্দিনের চমৎকার আক্রমণ গড়ে তুলেছিলেন। কিন্তু তার ক্রস নেপালের গোলরক্ষক কিরন কুমার লিম্বু কোনোরকমে তালুবন্দী করেন। পাল্টা আক্রমণে অবশ্য তেজ তামাংয়ের দূরপাল্লার শট সহজেই লুফে নেন স্বাগতিক গোলরক্ষক রানা।

নেপালের বিপক্ষে লেফট উইংয়ে মোহাম্মদ ইব্রাহিম অনেকটা নিষ্প্রভ থাকায় রাইট উইং দিয়ে সাদ উদ্দিনের বদৌলতেই লাল-সবুজের দল অধিকাংশ আক্রমণ আক্রমণ গড়ে তোলার চেষ্টা করে। তারই ধারাবাহিকতায় ২৩ মিনিটে জীবনের ছোট পাস থেকে ডি-বক্সের বাইরে থেকে সুমন রেজার দুর্দান্ত শট ক্রসবার ঘেষে বাইরে চলে যায়। ৩০ মিনিট সম্ভাব্য একটি গোলের উৎস সৃষ্টি করলেও চমৎকার সুযোগ থেকে জীবনের ক্রসের বলে দুর্বল শটে হতাশ করেন সুমন।

দ্বিতীয়ার্ধেও স্বাগতিক বাংলাদেশ গোল আদায়ে মরিয়া ছিল। কিন্তু নেপালের রক্ষণভাগের দৃঢ়তায় তা সম্ভব হচ্ছিল না। দ্বিতীয়ার্ধে বল মাঠে গড়ানোর পর পর দুটি আক্রমণ থেকেও সফল হতে পারেনি জামাল ভুঁইয়ার দল। তবে প্রথমার্ধের চেয়ে এ অর্ধে নেপাল বেশ কয়েকটি জোরালো আক্রমণ পেয়েছিল। কিন্তু তারাও সুযোগ কাজে লাগাতে পারেনি।

শুধু তাই নয়, ম্যাচের অন্তিম মুহূর্তে নেপালের বেশকিছু আক্রমণ বাংলাদেশের ভীত নড়িয়ে দিয়েছিল। এর মধ্যে একটি আক্রমণ প্রতিহত করেছিলেন গোলরক্ষক রানা। তবে অপর আক্রমণ ভাগ্যদেবীর সহায়তায় বেঁচে যায় বাংলাদেশ। নেপালের সেই আক্রমণটি সাইডবারে লেগে ফিরে যায়। অবশিষ্ট সময়ে কেউ কারো জালে বল জড়াতে না পারায় ম্যাচটি গোল শূন্য ড্র হয়।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add