for Add
নিজস্ব প্রতিবেদক : ১৩ নভেম্বর ২০২০, শুক্রবার, ২৩:২৭:৫১

বাফুফে সভাপতি কাজী মো. সালাহউদ্দিন মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজের প্রথম ম্যাচে নেপালকে হারানোয় খেলোয়াড়দের জন্য ১০ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছেন। একই সাথে সিরিজ জয়ের জন্য তাদের অনুপ্রাণিত করেন।
উল্লেখ্য সিরিজের দ্বিতীয় তথা শেষ ম্যাচ আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। ওই ম্যাচে নুন্যতম ড্র করলেই বাংলাদেশের সিরিজ জয় নিশ্চিত হবে। কিন্তু হেরে গেলে নেপাল সিরিজ সমতা নিয়ে দেশে ফিরবে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ শুক্রবার সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে সফরকারী নেপালকে পরাজিত করে। লাল-সবুজের হয়ে দু গোল করেন যথাক্রমে নাবিব নেওয়াজ জীবন ও বদলী খেলোয়াড় মাহবুবুর রহমান সুফিল।
ম্যাচ শেষে ফুটবলাররা ড্রেসিংরুমে ফেরার সময় তাদের অভিনন্দন জানাতে নিচে নেমে আসেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন ও ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান বাফুফে সহসভাপতি কাজী নাবিল আহমেদ। এ সময় বাফুফে সভাপতি খেলোয়াড়দের জন্য ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন।
For add
For add
For add
For add
for Add