for Add
নিজস্ব প্রতিবেদক : ২৮ অক্টোবর ২০২০, বুধবার, ১৫:০৫:৫৫

ফিফা সভাপাতি গিয়ান্নি ইনফান্তিনো প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এ তথ্য নিশ্চিত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা।
তবে ৫০ বছর বয়সী ইনফান্তিনোর শরীরে করোনাভাইরাসের খুব অল্প উপসর্গ দেখা গেছে। ইতোমধ্যেই তিনি ১০ দিনের আইসোলেশনে চলে গেছেন।
ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, গত কয়েকদিনে ফিফা সভাপতির সান্নিধ্যে যারা এসেছেন তাদেরকে বিষয়টি জানানো হয়েছে এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণে অনুরোধ জানানো হয়েছে।
ফিফার কমপ্লেইন্স সামিটে সর্বশেষ গত ১৬ অক্টোবর ইনফান্তিনো যোগ দিয়েছিলেন। যদিও পুরো সামিটটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।
For add
For add
For add
For add
for Add