for Add
নিজস্ব প্রতিবেদক : ২৬ অক্টোবর ২০২০, সোমবার, ১৮:৫০:৩২

ময়মনসিংহ রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আজ থেকে অনূর্ধ্ব-১৮ ফুটবল খেলোয়াড়দের দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে।
ময়মনসিংহ জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে এ প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নবনির্বাচিত সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক।
অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এ কে এম দেলোয়ার হোসেন মুকুল, সাবেক তারকা ফুটবলার ইকবাল হোসেন, ফকিরেরপুর ইয়ংমেন্স ক্লাবের সহসভাপতি সৈয়দ রিয়াজুল করিম, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর পল থমাস প্রমুখ উপস্থিত ছিলেন।
উদীয়মান ৭৬ জন ফুটবলার ময়মনসিংহ রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে দীর্ঘ মেয়াদী এ প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নিচ্ছেন।
For add
For add
For add
For add
for Add