for Add
নিজস্ব প্রতিবেদক : ৯ অক্টোবর ২০২০, শুক্রবার, ২২:৪৭:১১

বিশ্ব ফুটবলের বড় তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো। পর্তুগালের ফুনচালে ২০১৫ সালে সাত তলা বাড়ি কিনেছিলেন তিনি। ছুটি বা অবসর পেলেই পরিবারকে নিয়ে ফুনচালের এ বাসাতেই থাকেন পর্তুগিজ এ তারকা। ফুনচালের এ বাড়িটি ৭০ লাখ ইউরো দিয়ে কিনেছিলেন রোনাল্ডো।
রোনাল্ডোর সেই বাড়িতে গত বুধবার চোরের প্রবেশ ঘটে। রোনাল্ডোর এমন রাজপ্রাসাদে প্রবেশ করেও দামি কোন কিছুই চুরি করেনি চোর। শুধুমাত্র রোনাল্ডোর জার্সি ও একটি ক্যাপ চুরি করেছে চোর। স্প্যানিশ সংবাদ সংস্থা ইএফই এমনই প্রতিবেদন করেছে।
তারা জানিয়েছে, বুধবার রোনাল্ডোর বাসায় চোর ঢুকেছিল। কিন্তু চোর বাড়ি থেকে দামি কোন জিনিস নেয়নি। যা নিয়েছে, তা হলো- রোনাল্ডোর সই করা জুভেন্টাসের একটা জার্সি ও বেসবলের একটি ক্যাপ।
বাসার ক্লোজ সার্কিট ক্যামেরায় চোরকে চিহ্নিত করতে পেরেছে পর্তুগালের পাবলিক সিকিউরিটি পুলিশ (পিএসপি)।
বাড়িতে যখন চুরি হয় তখন লিসবনে স্পেনের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ নিয়ে ব্যস্ত ছিলেন রোনাল্ডো।বাসস।
For add
For add
For add
For add
for Add