for Add
নিজস্ব প্রতিবেদক : ২৮ সেপ্টেম্বর ২০২০, সোমবার, ২১:৪১:৩১

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষে বড় পরিসরে আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ।
রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত ২৭ সেপ্টেম্বর ‘জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
এ সময় ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘দাবা খেলায় উপমহাদেশে প্রথম গ্র্যান্ডমাস্টার আমাদের দেশের সন্তান। আমাদের দেশে এখন অনেক স্বীকৃত দাবা খেলোয়াড় রয়েছেন। আশা করছি, দাবা খেলায় সামনে বাংলাদেশ বিশ্বমঞ্চে বড় কিছু অর্জন করবে। আমাদের পরিকল্পনা আছে, আমরা মুজিববর্ষে বড় পরিসরে একটি আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট আয়োজন করবো।’
For add
For add
For add
For add
for Add