for Add
নিজস্ব প্রতিবেদক : ২২ সেপ্টেম্বর ২০২০, মঙ্গলবার, ২১:০২:০৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায়, সাউথ এশিয়ান চেস কাউন্সিলের আয়োজনে ও গোল্ডেন স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা প্রতিযোগিতা বৃহস্পতিবার শুরু হবে।
প্রতিযোগিতা উপলক্ষে আজ (মঙ্গলবার) সকালে গুলশানের ওয়েস্টিন হোটেলে এ মিট দ্য প্রেস এর আয়োজন করা হয়। কানাডিয়ান ইউনির্ভাসিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি চৌধুরী নাফিজ সরাফাত, বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক, ফিদের জোন ৩.২ এর প্রেসিডেন্ট ও সাউথ এশিয়ান দাবা কাউন্সিলের প্রেসিডেন্টের উপদেষ্টা সৈয়দ শাহাব উদ্দিন শামীম, বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম-সম্পাদক ড. শোয়েব রিয়াজ আলম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
৯ রাউন্ডস সুইসলিগ পদ্ধতিতে অনুষ্ঠেয় এ ইভেন্টে ১৫ টি দেশের মোট ৭৪ জন খেলোয়াড় অংশ নেবে যার মধ্যে ৪৯ জন বাংলাদেশের খেলোয়াড় থাকবেন।
প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে মোট ছয় হাজার মার্কিন ডলার অর্থ পুরস্কার দেযা হবে। প্রথম পুরস্কার থাকবে ১২০০ মার্কিন ডলার, দ্বিতীয় পুরস্কার ৮০০ মার্কিন ডলার ও তৃতীয় পুরস্কার ৫০০ মার্কিন ডলার। বাংলাদেশের খেলোয়াড়দের জন্য বিশেষ তিনটি পুরস্কার থাকবে, প্রথম ৭০০ মার্কিন ডলার, দ্বিতীয় ৫০০ মার্কিন ডলার ও তৃতীয় ৩০০ মার্কিন ডলার।
For add
For add
For add
For add
for Add