for Add
নিজস্ব প্রতিবেদক : ১৭ সেপ্টেম্বর ২০২০, বৃহস্পতিবার, ২০:০৫:২৩

গত ফুটবল মৌসুম মাঝপথে পরিত্যক্ত হওয়ার পর নতুন মৌসুম দ্রুতই শুরু করতে চেয়েছিল বাফুফে। শেষ পর্যন্ত একটা সময় নির্ধারণ করেছে বাফুফের প্রফেশনাল লিগ কমিটি। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে ফেডারেশন কাপ দিয়ে নতুন ফুটবল মাঠে গড়াবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৃহস্পতিবার ঘরোয়া ফুটবল নিয়ে সভায় বসেছিল লিগ কমিটি। সেখানে বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে। অক্টোবরের শেষ বা নভেম্বরের প্রথম সপ্তাহে খেলোয়াড়দের রেজিষ্ট্রেশন শুরু হবে। এবার বিদেশি কোটা কমিয়ে ৫ জনের পরিবর্তে ৪ জন করা হয়েছে। গত মৌসুমে ছিল ৫ জন রেজিস্ট্রেশন এবং খেলতে পারতেন ৪ জন বিদেশি। এবার একটি ক্লাব চারজন বিদেশি রেজিস্ট্রেশন করতে পারবে, মাঠেও নামতে পারবে চারজন। ভেন্যুও কমে যাচ্ছে। সর্বোচ্চ ৪ মাঠে হবে নতুন মৌসুমের প্রিমিয়ার লিগ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ময়মনসিংহ, কুমিল্লায় খেলা হবে। ভেন্যু চারটি হলে যোগ হবে গোপালগঞ্জ।
গত মৌসুম পরিত্যক্ত হওয়ায় এবার খেলোয়াড়দের পুরোনো ক্লাবেই থাকতে হবে। তবে ক্লাবের সঙ্গে সমঝোতায় কোনো খেলোয়াড় অন্য দলে যেতে পারবেন। খেলোয়াড়দের বকেয়ার পুরোটাই দিতে রাজী হয়েছে ক্লাবগুলো। গত মৌসুমে ক্লাবের সঙ্গে খেলোয়াড়দের যে চুক্তি ছিল নতুন মৌসুমের পারিশ্রমিক হবে তার ২৫ শতাংশ।
For add
For add
For add
For add
for Add