for Add

হরলান্ডের মধ্যে মেসি-রোনালদোর ছায়া দেখছেন কোচ

নরওয়ের স্ট্রাইকার আর্লিং হরলান্ড গত এক বছরে ক্লাব ক্যারিয়ারে কী কী করেছেন, নতুন করে বলার কিছু নেই। রেড বুল সালজবুর্গ হোক বা বরুসিয়া ডর্টমুন্ড— হরলান্ডের ফর্ম সব জায়গাতেই ছিল অপ্রতিরোধ্য। এবার তার সুফল পাচ্ছে জাতীয় দলও। গত রাতে উয়েফা নেশনস লিগের ম্যাচে উত্তর আয়ারল্যান্ডকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে নরওয়ে। জোড়া গোল করার পাশাপাশি এক গোলে সহায়তাও করেছেন এই তরুণ তারকা।

গত ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে নরওয়ে ২-১ গোলে হারলেও, হরলান্ড ঠিকই গোল করেছিলেন। অর্থাৎ দুই ম্যাচে এই নিয়ে তিন গোল হয়ে গেল এই ডর্টমুন্ড তারকার, গত জানুয়ারিতে জার্মান ক্লাবে যোগ দেওয়ার পর যিনি ১৮ ম্যাচে ১৬ গোল করেছিলেন। তার আগে সালজবুর্গের হয়ে ২২ ম্যাচেই করেছিলেন ২৮ গোল।

হরলান্ডের এই আগুনে ফর্ম দেখে জাতীয় দলের কোচও মুগ্ধ হচ্ছেন বারবার। এতটাই মুগ্ধ হয়েছেন, যে লার্স লাজেরব্যাক হরলান্ডের সঙ্গে তুলনা দিয়ে দিয়েছেন মেসি-রোনালদোর, ‘আমি অনেক দিন ধরেই ফুটবলের সঙ্গে যুক্ত আছি। তবে মেসি-রোনালদোর পর আমি হরলান্ড ছাড়া অন্য কাউকে দেখিনি যে এত কম বয়সে এত দ্রুত উন্নতি করতে পেরেছে। এবং এটা একটা অনন্য গুণ। বিশ্বসেরা খেলোয়াড় হওয়ার সব রকম সম্ভাবনা ও সামর্থ্য ওর মধ্যে রয়েছে। প্রতিপক্ষের ডি-বক্সের মধ্যে ও কী করছে নিয়মিত, সেটা দেখুন কেবল। আপনার মনে হবে এখনই বিশ্বমানের স্ট্রাইকার হয়ে গেছে।’

তবে মেসি-রোনালদোর কাতারে যেতে হলে খেলার আরও বেশ কিছু পর্যায়ে উন্নতি করতে হবে হরলান্ডের, এটাও মানেন লাজেরব্যাক, ‘সতীর্থদের সঙ্গে বোঝাপড়া করে খেলার ব্যাপারে ওকে আরেকটু উন্নতি করতে হবে। কিন্তু ও এখনো অনেক তরুণ। এই বয়সে ও যা করছে, সেটাই বিশ্বমানের। চোটমুক্ত হয়ে থাকতে পারলে ও অবশ্যই বিশ্বসেরা খেলোয়াড়দের একজন হবে।’

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add