for Add

রামচাঁদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

imagesঘরোয়া ক্লাব ক্রিকেট ইতিহাসের কিংবদন্তী ক্রিকেটার দেশের প্রথম বাঁহাতি স্পিনার রাম চাঁদ গোয়ালা আর নেই। ১৯ জুন শুক্রবার সকালে ময়মনসিংহের নিজ বাসভবনে পরলোকগমন করেছেন। রাম চাঁদ গোয়ালার মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

প্রতিমন্ত্রী এক শোক বার্তায় বলেন, দেশের ক্রিকেট ইতিহাসে রাম চাঁদ গোয়ালার নাম স্মরণীয় বরণীয় হয়ে থাকবে। আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও দু:খ প্রকাশ করছি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। গত ৯ জুন তিনি স্ট্রোক করলে ময়মনসিংহের একটি হাসপাতালে ভর্তি করা হয়। দুইদিন আগে বাসায় নেয়ার পর শুক্রবার আবারো স্ট্রোক করলে মারা যান তিনি। কিংবদন্তী এই ক্রিকেটারকে নগরীর কেওয়াটখালি মহাস্মশানে সৎকার করা হয়।

স্কুল ক্রিকেট দিয়ে শুরু রাম চাঁদ গোয়ালার। সেসময় ময়মনসিংহ শহরের মত্যুঞ্জয় স্কুলের ক্রিকেট ও ফুটবল দলের অধিনায়ক ছিলেন বাঁহাতি এই স্পিনার। ক্লাব ক্রিকেটের হাতেখড়ি নগরীর পন্ডিতপাড়া ক্লাবের হয়ে। সে সময়ই ঢাকার ক্রিকেটে রামচাঁদ গোয়ালা খেলা শুরু করেন।

স্বাধীনতার আগেই কয়েক বছর ঢাকার ভিক্টোরিয়া ক্লাবের খেলেন। সেখানে ভাল করায় তাকে টেনে নেয় ঢাকা মোহামেডান ক্লাবে। সেখানে ৩/৪ বছর খেলার পর টানা ১৫ বছর খেলেছেন ঢাকার ক্লাব ক্রিকেটে আবাহনীর হয়ে। এই ক্লাবে খেলেই তার যশখ্যাতি ছড়িয়ে পড়ে।

আবাহনীর প্রতিষ্ঠাতা শেখ কামালের অনুরোধে এই ক্লাবটিতে নাম লেখান। তাকে সবাই আবাহনী গোয়ালা নামে চিনতেন সবাই। ছয় মৌসুম হয়েছেন সর্বোচ্চ উইকেট শিকারী। তার ঘুর্ণির মায়াজালে বধ হয়েছেন রাণাতুঙ্গা ও অরবিন্দ ডিসিলভার মতো তারকা ক্রিকেটাররা। জাতীয় দলের হয়ে ম্যাচ খেলেছেন তিনি । তবে ক্যারিয়ার শেষ করেছেন গ্রেটার ময়মনসিংহের ক্রিকেট ক্লাব টিএমসিসি’র হয়ে।

ক্রীড়া লেখক সমিতির তিনবারের সেরা খোলোয়ার বাঁহাতি স্পিনার রাম চাঁদ গোয়ালা ছিলেন চির কুমার। ক্রিকেটের সঙ্গেই জীবন বেঁধেছিলেন তিনি। জীবন শায়াহ্ণে তিনি সাকিব আল হাসানের মাঝে নিজের প্রতিচ্ছবি দেখেছিলেন।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add