for Add

অলিম্পিকের জন্য নিরাপদ টোকিও

Olympics-governorকরোনাভাইরাস মহামারী আকার ধারণ করা সত্বেও আগামী বছর অলিম্পিকের জন্য টোকিও সম্পূর্ণ নিরাপদ বলে দাবী জানিয়েছেন শহরটির গর্ভনর ইউরিকো কোইকে। প্রথমবারের মতো স্থগিত হয়ে যাওয়া গেমসকে আগামী বছর নিরাপদে আয়োজনের জন্য তারা ১২০ ভাগ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আগামী মাসে টোকিওর গর্ভনর পদে আবারো নিজের প্রার্থীতা ঘোষণা করেছেন কোইকে। বিশ্বব্যাপী চলমান ভাইরাসের বিপক্ষে এই গেমসকে ‘মানুষের জয়ের প্রতীক’ হিসেবেই আয়োজনে টোকিও বদ্ধপরিকর বলে কোইকে বিশ্বাস করেন। একইসাথে তিনি স্বীকার করেছেন কোনোভাবেই গেমসকে খাটো হতে তিনি দেবেন না।

বার্তা সংস্থা এএফপির সাথে এক সাক্ষাতকারে ৬৭ বছর বয়সী কোইকে বলেছেন, ‘গেমস পুনরায় আয়োজনের ব্যাপারে আমি ১২০ ভাগ প্রচেষ্টা করে যাচ্ছি।’ যদিও পরিপূর্ণ আত্মবিশ্বাসের সাথে তিনি বলতে পারেননি কিভাবে বিশ্বের এই সর্বোচ্চ ক্রীড়া আসর নিয়ে নতুন করে পরিকল্পনা জাপান করতে যাচ্ছে।

করোনাভাইরাস বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পরায় অলিম্পিকের ইতিহাসে প্রথমবারের মতো টোকিও অলিম্পিক ২০২০ গেমস স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়। নতুন তারিখ অনুযায়ী ২০২১ সালের ২৩ জুলাই থেকে এই গেমস শুরু হবার কথা রয়েছে। তবে গেমসটি ২০২০ গেমস নামেই পরিচিত হবে। যদিও মেডিকেল বিশেষজ্ঞরা আগামী বছরও এই গেমস নিরাপদে আয়োজনে নিয়ে যথেষ্ট শঙ্কা প্রকাশ করেছেন।

জাপানিজ আয়োজক কমিটি ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ইতোমধ্যেই সতর্ক করে বলেছে আগামী বছর না হলে এই গেমস আয়োজন আর সম্ভব নয়।

কোইকে বলেছেন ভাইরাসের শঙ্কা কাটিয়ে সুষ্ঠু ও নিরাপদে গেমস আয়োজনে তিনি পুরোপুরি আশাবাদী। বিদেশী অ্যাথলেট থেকে শুরু করে কর্মকর্তা, সমর্থক, গণমাধ্যমকর্মী সকলের জন্যই টোকিওকে নিরাপদ করে গড়ে তোলা হবে বলেও তিনি আত্মবিশ্বাসী মন্তব্য করেছেন।

করোনাভাইরাস মোকাবেলায় বিশ্বের অন্যান্য দেশের তুলনায় জাপান বেশ সফলতা লাভ করেছে। এ পর্যন্ত দেশটিতে ১৮ হাজারের মতো মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৯০০ জনের কিছু উপরে। যদিও অপেক্ষাকৃত কম পরীক্ষার কারণে জাপানকে নিয়ে বিশ্বজুড়ে বেশ সমালোচনা হয়েছে। বিশেষজ্ঞদের মতে করোনার নমুনা পরীক্ষা কম হওয়ায় সেখানে আক্রান্তের সংখ্যাও কম ধরা পড়েছে।

মৃত্যুর সংখ্যা কম হওয়ায় সম্প্রতি জাপান থেকে জরুরী অবস্থা তুলে নেয়া হয়েছে। জাপান সরকার দাবী করেছে জনগণের মধ্যে সচেতনতা তৈরী হওয়া ও কঠোর সামাজিক বিধিনিষেধ মানার কারণেই আক্রান্তের সংখ্যা ক্রমেই কমে এসেছে।

কোইকে বলেছেন, ‘টোকিওর জনগণ জানে করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমে না আসলে আগামী বছর গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস আয়োজন কোনোভাবেই সম্ভব নয়। এ কারণেই তারা নিজেরাই সতর্কতা অবলম্বন করেছে।’

জাপানিজ অলিম্পিক কর্মকর্তারা বারবারই বলেছেন করোনা পরিস্থিতি ভবিষ্যতে কোথায় যায় তা নিয়ে এখনই বলার সময় আসেনি। যে কারণে পুন:নির্ধারিত গেমস নিয়ে এখনই চূড়ান্ত করে কিছু বলা যাচ্ছে না। তবে এই মুহূর্তে আয়োজন সহজতর করা ও ব্যয় কমানোই তাদের মূল লক্ষ্য বলে জানিয়েছেন কোইকে।বাসস।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add