for Add
নিজস্ব প্রতিবেদক : ২ মে ২০২০, শনিবার, ৮:৪৮:৫৫
লিগ ওয়ানের বাতিল হওয়া লিগে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) চ্যাম্পিয়ন হয়ে হ্যাটট্টিক শিরোপা জয় করেছে। দলটি এবারের শিরোপাটি করোনা মোকাবিলায় যেসব যোদ্ধা কাজ করে যাচ্ছেন তাদের জন্য উৎসর্গ করেছে।
গেল মার্চে লিগ ওয়ান স্থগিত হয়। তার আগ পর্যন্ত ২৭ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ছিলো পিএসজি। ২৮ ম্যাচে ৫৬ নিয়ে দ্বিতীয় স্থানে ছিলো মার্শেই। পয়েন্ট টেবিলে এগিয়ে থাকার সুবাদে টানা তৃতীয়বারের মতো লিগ চ্যাম্পিয়ন হয়েছে পিএসজি।
উল্লেখ্য ফ্রান্সের প্রধানমন্ত্রী এডুয়ার্ডো ফিলিপে সেপ্টেম্বরের আগে দেশে কোনো ক্রীড়া ইভেন্ট মাঠে গড়ানোর অনুমতি না দেয়ার ঘোষণা দেন। তাই আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই একরকম বাতিল হয়ে যায় ফ্রান্সের লিগ ওয়ান।
For add
For add
For add
For add
for Add