for Add
নিজস্ব প্রতিবেদক : ২৪ এপ্রিল ২০২০, শুক্রবার, ২১:৫৯:২৭
মহামারি করোনাভাইরাসের কারণে থমকে গেছে বিশ্ব। যা থেকে বাদ পড়েনি বিশ্ব ক্রীড়াঙ্গনও।স্থগিত হয়ে গেছে বৈশ্বিক সব টুর্নামেন্ট।ফলে বিপুল ক্ষতির সম্মুখীন বিশ্বের ক্রীড়াঙ্গন।এই বিপুল ক্ষতি কাটিয়ে উঠতে অনেক দেশের ক্রীড়া ফেডারেশনগুলো পুনরায় খেলা মাঠে গড়ানোর চিন্তা শুরু করেছে।
বিপুল আর্থিক ক্ষতির আশঙ্কায় ফের স্প্যানিশ লা লিগা চালু করার বিষয়ে চিন্তা-ভাবনা শুরু করেছে লিগ কর্তৃপক্ষ।ভেবে দেখা হচ্ছে আগামী মাসে লিগ চালু করা যায় কি-না। তবে গ্যারেথ বেলের মতো তারকারা এ বিষয়ে তাড়াহুড়া করতে রাজি নন।
তবে ধীরে ধীরে লা লিগা চালুর ভাবনা রয়েছে কর্তৃপক্ষের। লা লিগা প্রেসিডেন্ট জেভিয়ার তেবেস বলেছেন, আমাদের মনে হচ্ছে খুব শিগগির হলে ২৮-২৯ মে লা লিগা ফের শুরু হতে পারে।সেটা অবশ্য পিছিয়ে ৬-৭ জুন হয়ে যেতে পারে। বা আরও দেরি হলে ২৮ জুনও হয়ে যেতে পারে। তবেআগামী ৪ মে থেকে লা লিগার দলগুলোর অনুশীলন শুরু করার কথা রয়েছে।
স্প্যানিশ অ্যাসোসিয়েশন অফ ফুটবল টিম ফিজিশিয়ান্স রাফায়েল রামোস বলেছেন, ২৮-২৯ এপ্রিল লা লিগার সঙ্গে যুক্ত সবার টেস্ট করা হবে।তিন-চার দিন পর আবার টেস্ট করা হবে বলেও জানিয়েছেন তিনি। লা লিগা শুরু হওয়া নির্ভর করছে এই টেস্টের ফলাফলের উপরেই। জানা গিয়েছে, আর্থিক ক্ষতি এড়ানোর জন্যই দ্রুত লিগ চালুর চেষ্টা করা হচ্ছে।বাসস
রিয়াল মাদ্রিদের গ্যারেথ বেল অবশ্য সাফ বলেছেন, আমরা প্রত্যেকেই ফুটবল খেলতে চাই। কিন্ত সবচেয়ে জরুরি হল সবার সুস্থ থাকা। তাড়াহুড়া করে মাঠে ফিরতে চাইছি না। ভাইরাস যাতে আঘাত হানতে না পারে, তার জন্য সব কিছু ঠিকঠাক থাকার ব্যাপারে নিশ্চিত থাকতে হবে।
স্পেনে করোনাভাইরাসের প্রকোপে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ২২ হাজারেরও বেশি মানুষ। আক্রান্ত দু’লক্ষেরও বেশি। ফলে লা লিগা চালু করার ভাবনা কতটা যুক্তিযুক্ত উঠছে সেই প্রশ্নও।
For add
For add
For add
For add
for Add