for Add
নিজস্ব প্রতিবেদক : ২৩ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার, ০:৪৭:৩৭
প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে বন্ধ হয়ে যাওয়া ক্লাব ম্যাচগুলো আগামী মে মাসের শেষের দিকে কিংবা জুনের প্রথম দিকে শুরু করতে চাইছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)।এফআইজিসি আরো বলেছে, যারা মৌসুম বাতিল করতে বলেছে, তারা ফুটবল বা ইতালিয়ানদের পছন্দ করে না।
এফআইজিসি’র সভাপতি গ্যাবরিলি গ্রাভিনা বলেন, লকডাউন শেষ হবার পর খেলোয়াড়দের প্রস্তুত হতে তিন সপ্তাহ লাগবে।বর্তমানে ৪ মে থেকে নির্ধারিত তারিখ রয়েছে।
ইতালিয়ান রেডিওকে গ্রাভিনা বলেন, ‘মে মাসের শেষের দিকে বা জুনের প্রথম দিকে আমরা শুরু করতে পারি।যারা মৌসুম বাতিল করার বিষয়ে কথা বলেছেন, তারা ফুটবল বা ইতালিয়ানদের পছন্দ করেন না।
গ্রাভিনা আরো বলেন, ‘যারা ভাইরাস মুক্ত তাদের পর্যবেক্ষনের গ্যারান্টি থাকবে।তারা সকলে নেগেটিভ হলে, দূরত্ব বা সংক্রামনের কোন সমস্যা নেই।’ তিনি আরো যোগ করেন, ‘আমি আশা করছি, সকলেই নিজেদের স্টেডিয়ামে খেলতে সক্ষম হবে।যদি এটি সম্ভব না হয়, তবে আমরা অন্য সমাধান খুঁজবো।
আমাদের দেশের জন্য এখন খুবই কঠিন মুহূর্ত।অর্থনীতি ও ফুটবলের জন্যও।যা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প।’
ইতালির সংবাদমাধ্যমের মতে, ব্রেসিয়া ও তোরিনো, এই দু’টি ক্লাব এবারের লিগ পুনরায় শুরুর করার বিরোধিতা প্রকাশ্যে করেছিল।
For add
For add
For add
For add
for Add