for Add

কোপা আমেরিকার দল ঘোষণা ব্রাজিলের

Brazil-Y

আগামী ১৪ জুন ব্রাজিলে শুরু হতে যাচ্ছে কোপা আমেরিকা ফুটবল। ঘরের মাঠে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে আজ দল ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ তিতে। তাঁর দলে জায়গা হয়নি অভিজ্ঞ লেফটব্যাক মার্সেলোর। নতুন সেনসেশন ভিনিসিয়ুসকেও ২৩ সদস্যের দলে রাখেননি ব্রাজিল কোচ।
ব্রাজিল ফুটবলের মুখ মেনে কোপার জার্সি উন্মোচন করানো হয়েছিল ভিনিসিয়ুস জুনিয়রের মাধ্যমে। কোপার ব্রাজিল দলে তাই রিয়াল মাদ্রিদের এই উইঙ্গারকে দেখার সম্ভাবনা ছিল। কিন্তু চোট পেয়ে গত দুই মাস মাঠে নাম হয়নি তাঁর। তিতেও বলেছিলেন, সম্ভবত সুযোগ হাতছাড়া হচ্ছে ভিনিসিয়ুসের। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। দলে জায়গা পাননি ভিনিসিয়ুস। আর মৌসুম জুড়ে ফর্ম হারিয়ে খোঁজা মার্সেলোর বাদ পড়াটা এক প্রকার নিশ্চিতই ছিল।

এবারের কোপায় তিনটি গ্রুপে ভাগ হয়ে খেলবে মোট ১২ দল। দক্ষিণ আমেরিকার ১০ দেশের সঙ্গে এবার আমন্ত্রিত হয়ে খেলবে কাতার ও জাপান। এর আগে ১৯৯৯ সালে জাপান খেললেও ২০২২ সালের বিশ্বকাপ আয়োজক দেশ কাতার এবারই প্রথম আমন্ত্রণ পেয়েছে। ব্রাজিলের পাঁচটি শহরে অনুষ্ঠিত হবে এবারের আসর। ১৪ জুন সাও পাওলোতে হবে উদ্বোধন। ৭ জুলাই রিও ডি জেনেরিওর মারাকানা স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এ টুর্নামেন্ট।

ব্রাজিল দল
(গোলরক্ষক) এলিসন, এডারসন, ক্যাসিও
(রক্ষণভাগ) দানি আলভেজ, ফাগনার, অ্যালেক্স সান্দ্রো, ফিলিপে লুইস, মিরান্দা, থিয়াগো সিলভা, মারকিনহোস, মিলিতাও
(মাঝমাঠ) কাসেমিরো, আর্থার, ফার্নান্দিনহো, অ্যালান, পাকেতা
(আক্রমনভাগ) কুতিনহো, নেইমার, এভারটন, নেরেস, রিচারলিসন, ফিরমিনো, জেসুস

কোপা আমেরিকার গ্রুপ
গ্রুপ ‘এ’: ব্রাজিল, বলিভিয়া, ভেনিজুয়েলা এবং পেরু।
গ্রুপ ‘বি’: আর্জেন্টিনা, কলম্বিয়া, প্যারাগুয়ে এবং কাতার।
গ্রুপ ‘সি’: উরুগুয়ে, ইকুয়েডর, জাপান এবং চিলি।
সূত্র : প্রথম আলো

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add