for Add

বিশ্বকাপ না জিতলেও জাতীয় দলে খেলবেন মেসি

messi

বিশ্বকাপে আর্জেন্টিনা শিরোপা জয়ের স্বপ্ন দেখবে, সেটাই স্বাভাবিক। দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা গত বিশ্বকাপেও ফাইনাল খেলেছে। আর দলে যদি থাকেন লিওনেল মেসি, সার্জিও আগুয়েরোদের মতো ফুটবলার তাহলে এবার শিরোপা জয়ের স্বপ্ন না দেখাটাই অস্বাভাবিক ব্যাপার। কিন্তু যদি বলা হয়, রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনাকে কোথায় দেখলে মেসি খুশি হবেন? শিরোপা জেতা তো অবশ্যই বিশেষ কিছু তবে মেসি খুশি হবেন সেমিফাইনালে উঠলেই। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় উৎসবে শেষ চারে যাওয়াটাই আর্জেন্টাইন তারকার কাছে সাফল্য।
আর্জেন্টিনার টিভি চ্যানেল ‘টিওয়াইসি স্পোর্টস’কে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘বিশ্বকাপে ভালো করতে শেষ চারে থাকতে হবে। আর্জেন্টিনা সেখানে ওঠার যোগ্য, ইতিহাস তা–ই বলে। তবে এ জন্য কঠিন পরিশ্রম করতে হয়। আমার মতে, আবারও এ পর্যায়ে উঠতে হবে আমাদের।’
খোলামেলা এই আলাপচারিতায় অনেক বিষয় নিয়েই কথা বলেছেন মেসি। ২০১৬ কোপা আমেরিকার ফাইনালে হারের হতাশায় জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। পরে অবসর ভেঙে ফিরেও এসেছেন আর্জেন্টিনার জার্সিতে। জাতীয় দল ছাড়ার সেই সিদ্ধান্ত মেসিকে এখনো পোড়ায়, ‘ঘোষণাটা দেওয়ার পর মনে হয়েছে কাজটা ঠিক করিনি। যেসব মানুষ নিজেদের স্বপ্ন সত্যি করতে লড়াই করে তাঁরা এতে ভুল বার্তা পাবে। যেটা চান তা পাওয়ার জন্য লড়াই করে যাওয়া উচিত।’
মেসি অবশ্য এবার আগেই কথা দিয়ে রাখলেন, বিশ্বকাপ জিততে না পারলেও জাতীয় দলে খেলে যাবেন। ৩০ বছর বয়সী এই বার্সেলোনা ফরোয়ার্ড বলেন, ‘বিশ্বকাপ জিততে না পারলেও আমি জাতীয় দলে খেলা চালিয়ে যাব।’

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add