for Add

মেসির জন্য কখনও ‘প্রস্তাব পায়নি’ বার্সা

Messi

লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার গুঞ্জন ছড়িয়েছে বেশ কয়েকবার। সম্ভাব্য গন্তব্য হিসেবে কখনও ম্যানচেস্টার সিটি আবার কখনও এসেছে চেলসির নাম। তবে বার্সেলোনা সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউ জানিয়েছেন, আর্জেন্টাইন ফরোয়ার্ডকে কেনার প্রস্তাব কখনও কেউ দেয়নি।

রোববার উত্তাপ ছড়ানো ‘ক্লাসিকোয়’ দ্বিতীয়ার্ধের শুরুতে দশজনের বার্সেলোনাকে এগিয়ে দেন আর্জেন্টাইন অধিনায়ক। গড়েন কাম্প নউয়ে লা লিগার ক্লাসিকোয় সর্বোচ্চ গোলের রেকর্ড।

২০০০ সালে মাত্র ১৩ বছর বয়সে আর্জেন্টিনার ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজ থেকে বার্সেলোনায় নাম লেখান মেসি। ক্লাবটির যুব দলের হয়ে বিভিন্ন ধাপে নৈপুণ্য দেখানোয় মাত্র ১৬ বছর বয়সে পোর্তোর বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে মূল দলে অভিষেক হয় তার।

চলতি মৌসুম শেষে কাম্প নউয়ে থাকছেন কি-না, এ নিয়ে অনেক জল্পনা কল্পনার পর গত নভেম্বরে ২০২০-২১ মৌসুম পর্যন্ত কাতালান ক্লাবটির সাথে চুক্তি নবায়ন করেন মেসি। পাঁচবারের ব্যালন ডি অর জয়ীর সম্ভাব্য গন্তব্য হিসেবে সবচেয়ে বেশি শোনা গিয়েছিল সাবেক বার্সেলোনা কোচ পেপ গুয়ার্দিওলার ম্যানচেস্টার সিটির নাম।

তবে এক রেডিও সাক্ষাৎকারে বার্সেলোনা সভাপতি বার্তোমেউ বলেছেন অন্য কথা। ৩০ বছর বয়সী আর্জেন্টাইন তারকার জন্য কখনও কোন প্রস্তাবই পায়নি তারা।

“মেসির মূল্য কত জানতে কেউ কখনও আমাদের ডাকেনি।”

রিয়াল মাদ্রিদের সঙ্গে ড্রয়ের পর অবশিষ্ট তিনটি ম্যাচে না হারলেই লা লিগার ইতিহাসে তৃতীয় দল হিসেবে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে বার্সেলোনা। তবে ৩৮ ম্যাচের লা লিগায় তারাই হবে এমন কীর্তি গড়া প্রথম দল।

দেপোর্তিভো লা করুনাকে হারিয়ে চার ম্যাচ হাতে রেখে চলতি মৌসুমের লা লিগা শিরোপা নিশ্চিত করে বার্সেলোনা। এছাড়া এপ্রিলে সেভিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে কোপা দেল রের টানা চতুর্থ শিরোপা ঘরে তোলে স্প্যানিশ পরাশক্তিরা।

তবে রোমার কাছে হেরে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট থেকে ছিটকে যায় বার্সেলোনা। অবশ্য আবারও ইউরোপ সেরার মুকুট জিততে চারটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী মেসিকে দল ছাড়তে হবে বলে মনে করেন না বার্তোমেউ।

“মেসির এখনও সময় আছে অবসরের আগে একটি, দুটি বা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের। আমরা সবসময় বলেছি চ্যাম্পিয়ন্স লিগে ধারাবাহিকতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়। রিয়াল মাদ্রিদ সাম্প্রতিক সময়ে চ্যাম্পিয়ন্স লিগে ভালো করছে। ফাইনালে পৌছাতে আমাদেরও তা নিয়ে কাজ করা প্রয়োজন।”

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add