for Add

টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল ভারত

India
কানপুরের পর ইডেন টেস্টও বড় ব্যবধানে জিতেছে ভারত৷ ফলে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বিরাট বাহিনী৷ আজ(সোমবার) চতুর্থ দিনে ১৭৮ রানে জয় তুলে নিলো কুম্বলের টিম ইন্ডিয়া৷ সিরিজ জয় নিশ্চিত করার মধ্যে দিয়ে পাকিস্তানকে পিছনে ফেলে টেস্ট টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরল বিরাট কোহলিরা৷ কঠিন পরিস্থিতির মধ্যে ব্যাট হাতে দুই ইনিংসে হাফ-সেঞ্চুরি করে ঘরের মাঠে ম্যাচের সেরা হলেন ঋদ্ধিমান সাহা৷

ঋদ্ধিমান সাহার ব্যাটে ভর করে ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৬৩ রানে৷ ঘরের মাঠে ৫৮ রানে অপরাজিত ঋদ্ধি৷ আর নিউজিল্যান্ডের টার্গেট দাঁড়ায় ৩৭৬ রান৷ ইডেনে টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ ইনিংসে এটাই সর্বোচ্চ স্কোর৷ ফলে সফরকারীদের কাছে এই রানটাই ছিল পর্বত সমান৷ দ্বিতীয় ইনিংসে কিউইরা গুটিয়ে যায় মাত্র ১৯৭ রানে৷

প্রথম ইনিংসেও দলের হাল ধরেছিলেন ঋদ্ধিমান৷ দ্বিতীয় ইনিংসেও তারই পুনরাবৃত্তি৷ দুই ইনিংসেই দুরন্ত হাফসেঞ্চুরি করে অপরাজিত থাকেন ঋদ্ধি। দ্বিতীয় ইনিংসে ঋদ্ধি ছাড়া ৮২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন রোহিত শর্মা৷ এছাড়া ৪৫ রান করেন কোহলি৷ ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি ও মিচেল স্যান্টনার তিনটি করে উইকেট নিয়েছেন৷

প্রথম ইনিংসে ভারতের ৩১৬ রানের জবাবে ২০৪ রানে শেষ হয়ে যায় কিউই ইনিংস ৷ ফলে ১১২ রানের লিড পায় ভারত৷ দ্বিতীয় ইনিংসের শুরুতে ভারতের ব্যাটিং বিপর্যয় হয়৷ কিন্তু সপ্তম উইকেটে রোহিত-ঋদ্ধি সেঞ্চুরি (১০৩) পার্টনারশিপ গড়ে বিপর্যয় সামাল দেন৷ সেই সঙ্গে নিউজিল্যান্ডের সামনে বড় রানের টার্গেট দেয় ভারত৷

রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের হয়ে ব্যাট হাতে এদিন সর্বোচ্চ রান করে ওপানার টম লাথাম (৭৪)৷ লিউক রঞ্চি করেন ৩২ রান৷ এছাড়া বলার মতো আর কেউ রান পাননি৷ ভারতের হয়ে বল হাতে প্রথম ইনিংসের মতোই সফল বাংলার মহম্মদ শামি, রবিচন্দ্র অশ্বিন ও রবীন্দ্র জাদেজা৷ প্রত্যেকেই তিনটি করে উইকেট দখল করেন৷

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add