for Add

মুস্তাফিজের অন্য এক পরিবার

mustafz
সোফায় আয়েশি ভঙ্গিতে শোয়া মুস্তাফিজ। বাঁ হাতটা কালো একটি ব্যাগের মধ্যে ভরে গলার সঙ্গে ঝোলানো। অন্য হাতে চলছে মোবাইল টেপাটিপি। আর মাঝে মাঝে দৃষ্টি ফেলছেন সামনের টিভি পর্দায়। একটু পর দাঁত দিয়ে কামড় দিয়ে ব্যাগের ফিতাটা খুলে নিজে নিজেই হাতটাকে বের করে নিলেন। ডান হাত দিয়ে বাঁ হাতকে আলতো করে ধরে খানিকক্ষণ ওপর নিচ করে নাড়লেন। পাশে থাকা অন্যরা আগ বাড়িয়ে সাহায্য করতে চাইলেও মুস্তাফিজ নিজেই সামলে নিলেন সবকিছু।

গতকাল দুপুরে মুস্তাফিজকে দেখতে গিয়ে ঘরে ঢুকতেই দেখা মিলল এমন দৃশ্যের। কাছেই খাবার টেবিলে বসে চা পান করছেন প্রবাসী ক্রিকেট সংগঠক নইম উদ্দিন রিয়াজ। তিনিও এসেছেন মুস্তাফিজকে দেখতে। সঙ্গে করে এনেছেন রসমালাই। সেই রসমালাই খাওয়া শুরু হলো আর কথা জমল বাংলাদেশ ক্রিকেটের অতীত-বর্তমান নিয়ে। কথা বলতে বলতে মুস্তাফিজ রসমালাইয়ের বাটি শেষ করে আরেকটু চাইলেন। সাদরে রসমালাই দিতে দিতে গৃহকর্তা রূপম বললেন, ‘ভাবছিলাম মুস্তাফিজ কেবল ঝাল খাবার পছন্দ করে। এখন দেখছি সে রসমালাইও পছন্দ করে!’

পূর্ব লন্ডনের ডেগেনহাম এলাকার বাংলাদেশি দম্পতি রূপম-কান্তার বাসায় অবস্থান করছেন মুস্তাফিজ। মু্স্তাফিজ যুক্তরাজ্যে আসার পর থেকেই তাঁকে সার্বক্ষণিক সঙ্গ দিচ্ছেন যুক্তরাজ্যপ্রবাসী এজিএম সাব্বির। সাসেক্স টিম থেকে বিদায় নেওয়ার পর থেকেই মুস্তাফিজ ছিলেন সাব্বিরের বাসায়। গত বৃহস্পতিবার মুস্তাফিজের বাঁ কাঁধে অস্ত্রোপচারের পর দু রাত হাসপাতালে কাটিয়ে ছাড়া পেয়েছেন শনিবার। তাই একটু বাড়তি যত্ন-আত্তি লাগবে বলে সাব্বির নিজেই মুস্তাফিজকে নিয়ে উঠেছেন বোনের বাসায়। রূপম-কান্তা দম্পতিও মুস্তাফিজকে আপ্যায়িত করতে পেরে বেশ আনন্দিত। মুস্তাফিজের সার্বক্ষণিক খেয়াল রাখার পাশাপাশি চেষ্টা করছেন তাঁর পছন্দের খাবারগুলো রান্না করে খাওয়াতে।

আলাপের এক ফাঁকে অস্ত্রোপচারের স্থানে ঠান্ডার ছোঁয়া দিতে বরফের ব্যাগ (আইচ ব্যাগ) চাইলেন মুস্তাফিজ। বাসার লোকজন হুড়োহুড়ি করে সেই ব্যাগ খুঁজতে লাগল। মুস্তাফিজ নিজেই রান্না ঘরে গিয়ে সেই ব্যাগ বের করে নিয়ে এলেন। কাছে ঘেঁষতেই নানা ভঙ্গিতে আদর করে দিচ্ছেন রূপম-কান্তা দম্পতির কেবল হাঁটতে শেখা একমাত্র ছেলে আরিজকে। অতিথি নন—মুস্তাফিজ যেন এই পরিবারেরই একজন। একেবারে ঘরের ছেলে।

পারিবারিক আবহই ভালো লাগে তাঁর। এ কারণে একটু ছুটি পেলেই ছুটে যান গ্রামে, মায়ের কাছে। পাঁচতারকা হোটেলের দামি খাবারের চেয়ে মায়ের হাতের ভর্তা ভাতের স্বাদ যে অনেক ভালো! মুস্তাফিজ যেন সেই পরিবারের আবহ পান, এ জন্য চেষ্টার কমতি নেই এখানে। তাঁকে দেখেও বোঝা গেল, বেশ স্বস্তিতেই আছেন।

বললেন, জীবনের প্রথম অস্ত্রোপচারের মুখোমুখি হলেও বিশেষ কোনো ভয় ছিল না, যদিও তিনি ছোট বেলা থেকে সুঁই ভয় পেতেন। জানালেন সুস্থবোধ করছেন, ভালো আছেন। প্রতিদিন বাংলাদেশে বাবা-মায়ের সঙ্গে কথা হচ্ছে। বাবা-মা তাঁর অস্ত্রোপচার নিয়ে বেশ দুশ্চিন্তায় ছিলেন স্বাভাবিকভাবেই। মুস্তাফিজের উদ্বিগ্ন মা গৃহকর্ত্রী কান্তার সঙ্গে নিয়মিত কথা বলেন। কান্তা অভয় দেন, ‘খালা আমরা মুস্তাফিজের পাশে আছি, আপনি কোনো চিন্তা করবেন না।’

এসব আলাপের মাঝেই নইম উদ্দিন রিয়াজের মোবাইলে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার খন্দকার এম তালহার ফোন। মুস্তাফিজের কুশল জানলেন। মুস্তাফিজ তাঁকে জানালেন, বুধবার (১৭ আগস্ট) তাঁর চিকিৎসকের সঙ্গে আবার সাক্ষাৎকার রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে মুস্তাফিজকে নিয়ে আগামী শুক্রবার দেশের উদ্দেশে রওনা দেবেন বলে জানান সাব্বির।

সাব্বির প্রথম আলোকে বলেন, ঘরোয়া পারিবারিক পরিবেশই মুস্তাফিজের পছন্দ। বাংলাদেশি খাবার-দাবার ছাড়া অন্য খাবার খুব একটা খেতে পারে না। তাই ওর জন্য এসবের ব্যবস্থা করা হয়েছে।
মুস্তাফিজ এখন বাংলার সব পরিবারেরই আপনজন। তাঁর জন্য প্রার্থনা করে সবাই। সেটা বিদেশেও খুব সত্যি বৈকি। সৌজন্যে: প্রথম আলো

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add