for Add
নিজস্ব প্রতিবেদক : ১৩ আগস্ট ২০১৬, শনিবার, ১৮:০০:০২
লন্ডনের কেনসিংটন বুপা হসপিটালে গত বৃহস্পতিবার মুস্তাফিজের কাঁধের অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর শুক্রবার কাটার মাস্টারের হাসপাতাল ছাড়ার কথা থাকলেও ব্যাথা না কমায় আরও একদিন হাসপাতালে রেখে দেওয়া হয় তাকে। সব ঠিক থাকলে হয়ত আজ (শনিবার) হাসতাপাল ছাড়বেন মুস্তাফিজ।
তবে সমর্থকদের উৎকন্ঠার কিছু নেই বলে জানিয়েছেন মুস্তাফিজের সঙ্গে থাকা বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। এদিকে মুস্তাফিজ নিজের ফেজবুক পেজে সমর্থক ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন। কাটার মাস্টার লিখেছেন, ‘সকলকে ধন্যবাদ, যারা আমাকে অনেক ভালোবাসেন এবং সমর্থন দিয়েছেন।’
For add
For add
For add
For add
for Add