নিজেস্ব প্রতিবেদক : ৭ আগস্ট ২০১৬, রবিবার, ১৪:০৫:৫২
জুডোতে অলিম্পিক ইতিহাসে আর্জেন্টিনাকে প্রথমবারের মত স্বর্ণ জেতালেন পাওলা পারেতো। মেয়েদের ৪৮ কেজি ওজনশ্রেণির ফাইনালে দক্ষিণ কোরিয়ার বোকিয়ং জিয়ংকে হারিয়ে সোনা জিতেন পারেতো। ২০১৫ সালে আস্তানার বিশ্ব চ্যাম্পিয়নশিপেও এ ইভেন্টে সেরা হয়েছিলেন আর্জেন্টিনার ৩০ বছর বয়সী এই জুডোকা।