for Add
নিজস্ব প্রতিবেদক : ৬ আগস্ট ২০১৬, শনিবার, ২২:১৫:২২
রিও অলিম্পিকে পাঁচটি ইভেন্টে বাংলাদেশের সাতজন প্রতিযোগী অংশ নিচ্ছেন। যাদের মধ্যে এরই মধ্যে লড়াইয়ে নামার স্বাদ অর্জন করেছেন আর্চার শ্যামলী রায়। অলিম্পিকের উদ্বোধনের আগেই আর্চারির র্যাঙ্কিং রাউন্ডের লড়াইয়ে নেমেছিলেন তিনি। রিকার্ভ ইভেন্টে ৬৪ জন প্রতিযোগির মধ্যে ৫৩ তম হন শ্যামলী। যেখান থেকে মূলপর্বে ওঠা তাঁর জন্য একটু কঠিনই হয়ে গেছে।
শ্যামলীর পর বাকি ছয় জন প্রতিযোগীর মধ্য সবার আগে লড়াইয়ে নামতে যাচ্ছেন শ্যুটার আব্দুল্লাহ হেল বাকি। ৮ আগস্ট সন্ধ্যা ৬টায় ১০ মিটার এয়ার রাইফেলের বাছাইপর্বে অংশগ্রহণ করবেন তিনি।
১১ আগস্ট বিকেল সাড়ে ৪টায় লড়াইয়ে নামবেন প্রথম বাংলাদেশী হিসেবে সরাসরি অলিম্পিকে অংশ নেওয়া গলফার সিদ্দিকুর রহমান। একই দিন শুরু হবে সাঁতার প্রতিযোগিতা। যেখানে রাত ১০টায় ৫০ মিটার ফ্রি স্টাইলের বাছাইয়ে অংশ নেবেন সাঁতারু মাহফিজুর রহমান সাগর।
১২ আগস্ট রাত ৯টায় ১০০ মিটার দৌড়ে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নামবেন শিরিন আক্তার। রাত ১০টায় সাঁতারে নারীদের ৫০ মিটার ফ্রি স্টাইলের বাছাইয়ে থাকবেন সোনিয়া আক্তার।
বাংলাদেশীদের মধ্যে সর্বশেষ লড়াইয়ে নামবেন মেজবাহ আহমেদ। ১৩ আগস্ট অ্যাথলেটিকসসে পুরুষদের ১০০ মিটারের হিটে দৌড়াবেন তিনি।
For add
For add
For add
For add
for Add