for Add
নিজস্ব প্রতিবেদক : ২২ জুলাই ২০১৬, শুক্রবার, ২০:৩৩:৩৮
ক’দিন আগেই ব্রাজিল অধিনায়ক নেইমার ব্যালন-ডি’অর জেতার লড়াইয়ে লিওনেল মেসির থেকে অনেক বেশি এগিয়ে রেখেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদোকে। বার্সা তারকার মতে, গত মৌসুমে রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো এবং পতুর্গালকে ইউরো শিরোপা উপহার দেওয়াই সবার থেকে এগিয়ে রাখবে রোনালদোকে। কিন্তু নেইমারের ক্লাব বার্সেলোনার আরেক তারকা লুইস সুয়ারেজের দাবি- রোনালদো নয়, বর্ষসেরার পুরস্কারের লড়াইয়ে এগিয়ে মেসিই।
মেসিকে অন্য যে কারও চেয়ে সেরা দাবি করে উরুগুইয়ার ফরোয়ার্ড সুয়ারেজ বলেন, ‘এটা সত্যি যে রোনালদো ওই শিরোপাগুলো জিতেছে কিন্তু লিওই যে বিশ্বের সেরা খেলোয়াড় তা নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। সে ওই পুরস্কার জিতুক আর নাই জিতুক, অনেক এগিয়ে থেকে সে-ই সেরা খেলোয়াড়। অন্য যে কারও চেয়ে খেলাটিতে তার প্রভাব বেশি।’
সুয়ারেজ আরও বলেন, ‘সে আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকার শিরোপা জিততে না পারে কিন্তু সে বার্সেলোনার হয়ে অনেক শিরোপা জিতেছে এবং আমি মনে করি, ব্যালন-ডি’অর তার প্রাপ্য।’
For add
For add
For add
For add
for Add