for Add
নিজস্ব প্রতিবেদক : ২১ জুলাই ২০১৬, বৃহস্পতিবার, ১৯:৩৩:৫০

কয়েক দিন আগের খবর-জাতীয় ফুটবল দলের জন্য কোচ খুঁজে পাচ্ছে না স্পেন। নামকরা কোনো কোচই স্পেন ফুটবল দলের দায়িত্ব নিতে আগ্রহী নয়। তারপর থেকেই সবার কৌতুহল-কে হচ্ছেন ভিসেন্তে দেল বস্কের উত্তসূরি। অবশেষে নতুন কোচ নিয়োগ দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। নাম জুলিয়ান লোপেটেগুই। নামটি অনেকের কাছে নতুন হলেও স্প্যানিশদের কাছে নয়। ৪৯ বছর বয়সী লোপেটেগুই এর আগে স্পেন অনুর্ধ্ব-১৯, ২০ ও ২১ দলের কোচ ছিলেন। সর্বশেষ ছিলেন পর্তুগালের ক্লাব এফসি পোর্তোর দায়িত্বে। তবে গত জানুয়ারিতে ক্লাবটি ব্যর্থতার কারণে বরখাস্ত করেছিল তাকে।
ভিসেন্তে দেল বস্ক দায়িত্ব ছাড়েন ইউরো কাপে স্পেনের ব্যর্থতার পর। নতুন কোচকে দায়িত্ব দেয়া হয়েছে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ পর্যন্ত।
For add
For add
For add
For add
for Add