for Add

উনিশতম বিদেশি কোচ সেইন্টফিট

salauddin-and-sainfiet
সম্পর্কটা এখনো মৌখিক পর্যায়েই আছে। কাগজ-কলমে হতে সময় লাগবে আরও সপ্তাহখানেক। তারপরও বলে দেয়া যায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের উনিশতম বিদেশি কোচ হচ্ছেন বেলিজিয়ামের টম সেইন্টফিট। এ বেলজিয়ানের কোচ হওয়া সম্ভাবনা একটা দোলাচলে ছিল গত কয়েকদিন। কারণ, নাইজেরিয়ান কোচের সংক্ষিপ্ত তালিকায় ৩ জনের মধ্যে ছিলেন তিনি। আফ্রিকান দেশটি তাদের কোচ চূড়ান্ত করে ফেলায় বাংলাদেশের দায়িত্ব নিতে কোনো বাধা নেই সেইন্টফিটের। আজ (মঙ্গলবার) বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন ও সহ সভাপতি কাজী নাবিল আহমেদের সঙ্গে আলোচনা করে মামুনুলদের কোচ হওয়ার সম্মতি দিয়েছেন তিনি। আপাতত ৩ মাসের জন্য তার সঙ্গে চুক্তি করবে বাফুফে। তিন মাস পর সেটা বাড়তেও পারে। বাফুফে তাকে দীর্ঘ মেয়াদে চাইবে যদি তার অধীনে বাংলাদেশ দলে কোনো ইতিবাচক পরিবর্তন দেখা যায়।

তিন মাসের জন্য সেইন্টফিটকে নেয়ার পুরো ঘোষণাটাই আবারও দেয়া হয়েছে। আগামী ২৬ অথবা ২৭ জুলাই বাফুফে এবং টম সেইন্টফিটের মধ্যে চুক্তিটা হতে পারে। তবে কোচ নিয়োগে নতুন খবর হচ্ছে টম সেইন্টফিটকে দীর্ঘ মেয়াদের জন্য নেয়ার আলোচনাটাও চূড়ান্ত করে ফেলেছে বাফুফে। কোচও রাজি হয়েছেন তিনি দীর্ঘ মেয়াদের জন্য দায়িত্ব গ্রহণ করবেন। তবে এখন স্বল্প মেয়াদে কাজ করবেন, মেয়াদ শেষ হলে দীর্ঘ মেয়াদের জন্য চুক্তিটা বাড়িয়ে নেয়া হবে। সেভাবেই বাফুফে এবং কোচের মধ্যে আলোচনা এগিয়েছে। বাফুফের প্রস্তাবনাগুলো আইনজীবির কাছে পাঠিয়ে শুদ্ধ করে নিচ্ছেন এ বেলজিয়ান। ন্যাশনাল টিম কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেন,‘কোচকে এখন স্বল্প মেয়াদের জন্য নেয়া হলেও তার সাথে আমরা দীর্ঘ মেয়াদের জন্য চুক্তি করতে আলোচনা করেছি। দুই বছরের জন্য টম সেইন্টফিটকে নেয়া হবে আশা করছি।’

Tom-Seintfit

ভুটানের বিপক্ষে আগামী ৬ সেপ্টেম্বর ঢাকায় এবং ১০ অক্টোবর থিম্পুতে বাংলাদেশের ফিরতি ম্যাচ। এখানে জিততে পারলে ২০১৯ এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। সেই ম্যাচ ঘিরেই নতুন কোচ নিয়োগ।

টম সেইন্টফিট ঢাকা আসার পর গত সাত দিন জাতীয় দলের খেলোয়াড়দের অনুশীলন করিয়েছেন। এরই মধ্যে খেলোয়াড়দের সাথে বেশ সখ্যতাও গড়ে উঠেছে। খেলোয়াড়দের কাছ থেকে কিছু আদায় করার মতো তার সামর্থ্য আছে বলেই মনে করছে বাফুফে। ছয় দিনের অনুশীলনের অভিজ্ঞতার কথা বাফুফের কর্মকর্তাদের জানিয়েছেন টম সেইন্টফিট। তাতে সন্তুষ্টিও প্রকাশ করেছেন তারা।
চুক্তি স্বাক্ষর হয়ে গেলে ২৭ জুলাই রাতে দেশে ফিরে যাবেন ৪৩ বছর বয়সের এই কোচ। এক সপ্তাহের মতো থাকবেন। ঢাকায় ফিরে পেশাদার ফুটবল লিগের খেলা দেখবেন। ২১ কিংবা ২২ আগষ্ট জাতীয় দলের অনুশীলন শুরু হবে। ১৯৭৮ সালে প্রথমবার বিদেশী কোচ নেয়া হয়েছিল অনুর্ধ্ব-১৯ এএফসি কাপ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলার জন্য। টম সেইন্টফিটকে নিয়ে এ পর্যন্ত ১৯ জন কোচ এলেন বাংলাদেশের ফুটবলে।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add