for Add
নিজস্ব প্রতিবেদক : ১৯ জুলাই ২০১৬, মঙ্গলবার, ১৭:২১:৩৩
আগের দুই ম্যাচে জয়ের নায়ক ছিলেন সাকিব আল হাসান। তবে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে আজ (মঙ্গলবার) নিজেকে খুব একটা মেলে ধরতে পারেননি বাংলাদেশী অলরাউন্ডার। তাতে অবশ্য টানা তৃতীয় জয় তুলে নিতে কষ্ঠ হয়নি জ্যামাইকা তালাওয়াসের। ত্রিনবাগো নাইট রাইডার্সকে ১৯ রানে হারিয়েছে তারা। সঙ্গে ওঠে এসেছে পয়েন্ট তালিকার সবার ওপরে।
জ্যামাইকার এই জয়ে মূল নায়ক আন্দ্রে রাসেলের। ৯১ রানে ৪ উইকেট হারিয়ে জ্যামাইকা তালাওয়াস যখন ধুকছে, ঠিক তখন ব্যাটিংয়ে এসেছিলেন তিনি। অপর প্রান্তে তখন সাকিব আল হাসান। তবে আগের দুই ম্যাচের নায়ক ফিরে যান মাত্র ১০ রান করে। আন্দ্রে রাসেল খেলেন ২৪ বলে ৪৪ রানের এক ঝড় ইনিংস। তাঁর ইনিংসে ভর করেই নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৮ রানের সংগ্রহ পায় জ্যামাইকা তালাওয়াস।
জবাব দিতে নেমে ১৩৯ রানেই থেমে যায় ত্রিনবাগো নাইট রাইডার্সের ইনিংস। বল হাতেও জ্যামাইকা তালাওয়াসের হয়ে চকম দেখান আন্দ্রে রাসেল। ৪ ওভার বল করে ২৩ রানে ৪ উইকেট নিয়ে দলের সবচেয়ে সফল বলার তিনিই। ম্যাচ সেরা তো বটেই। সাকিব আল হাসান ৩ ওভার বল করে ২৮ রান খরচায় পেছেয়েন ১ উইকেট।
সবার উপরে থাকা জ্যামাইকা তালাওয়াসের পয়েন্ট ৭ ম্যাচে ১১।
For add
For add
For add
For add
for Add