for Add
নিজস্ব প্রতিবেদক : ১৮ জুলাই ২০১৬, সোমবার, ২১:৫৮:০৫
ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআইয়ে মন্ত্রি-আমলাদের না থাকার পক্ষে রায় দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। লোধা কমিশনের দেওয়া সুপারিশ মেনে এই রায় দেয় সর্বোচ্চ আদালত। সঙ্গে বিসিসিআইকে লোধা কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য ছয় মাসের সময় বেঁধে দিয়া হয়েছে ।
উল্লেখ্য, ভারতের সাবেক প্রধান বিচারপতি আরএম লোধার নেতৃত্বাধীন তিন সদস্যের কমিশনের সুপারিশ নিয়ে গত জানুয়ারি থেকে আদালতে শুনানি চলছিল। আইপিএলের ম্যাচ পাতানো, ভারতীয় বোর্ডের নানা অনিয়ম রোধে গঠন করা হয়েছিল লোধা কমিশন।
দেশটির প্রধান বিচারপতি তিরাথ সিং ঠাকুর ও বিচারপতি ইব্রাহিম কলিফুল্লা রায়ে উল্লেখ করেন, ‘বিসিসিআইকে প্রশাসনিক পরিবর্তনের ব্যাপারে আমরা বিচারপতি লোধা প্যানেলের অধিকাংশ সুপারিশ গ্রহণ করছি।’
For add
For add
For add
For add
for Add