for Add

২০ বছর পর পাকিস্তানের লর্ডস জয়

pak-wine২০ বছরের অপেক্ষা ফুরোল পাকিস্তানের। লর্ডস টেস্টে স্বাগতিক ইংল্যান্ডকে ৭৫ রানে হারালো মিসবাহ-উল-হকরা। টেস্টের চতুথ দিন ২৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২০৭ রানে থেমে যায় ইংলিশদের ইনিংস। আর তাতেই বিজয় উৎসবে মাতে পাকিস্তান।

মিসবাহ-ইউনুস খানদের উজ্জাপনটাও হলো দেখার মত। সেঞ্চুরির পর মিসবাহ-উল-হক যে উজ্জাপনটা করেছিলেন, ম্যাচ জয়ের পর সেটিরই যেন দলগত প্রদর্শনী দেখালেন সবাই। মাটিতে পাঁচবার পুশ আপ করার পর করলেন আর্মিদের মত করে স্যালুট। ইংল্যান্ডে আসার আগে আর্মি ক্যাম্প করে এসেছিলেন পাকিস্তানি ক্রিকেটাররা। ম্যাচ শেষে মিসবাহ জানালেন- লর্ডস জয়ের উজ্জাপনটা সেখানকার সৈনিকদের প্রতি সম্মান সরূপ।

চতুর্থ দিনে শেষ হওয়া লর্ডস টেস্টটিতে ছিল রোমাঞ্চের ছড়াছড়ি। দুই দলের একজন করে বোলার ম্যাচে ১০ উইকেট পেলেন। ইংলিশ পেশার ক্রিস ওকস নিলেন দুই ইনিংসেই ৫ উইকেট করে। অথচ বিজয়ের হাসি হাসা হলো না তাঁর। তবে সেই সুখের হাসিটি ঠিকই হেসেছেন ম্যাচে ১০ উইকেট নেওয়া পাকিস্তানি লেগ স্পিনার ইয়াশির শাহ! প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়ে যিনি হয়েছেন ম্যাচ সেরা।

pak-1আগের দিন ৮ উইকেটে ২১৪ রান নিয়ে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের শুরুতেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। যোগ করতে পারে মাত্র ১ রান। কিন্তু তাতে কি! দ্বিতীয় ইনিংসে ২১৫ রানের সঙ্গে প্রথম ইনিংসে ৬৭ রানের লিডে ইংল্যান্ডের সামনে টার্গেট দাড়ায় ২৮৩। লর্ডসে এর চেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল মাত্র একটিই।

ইংলিশ ব্যাটসম্যানরা ছোট ছোট কয়েকটি প্রতিরোধ গড়েছিল বটে। তবে তা জয়ের জন্য যথেষ্ট হয়নি। প্রথম তিন ইংলিশ ব্যাটসম্যানকে ফিরিয়ে দলকে জয়ে পথে আনেন রাহাত আলি। এরপর শুরু হয় ইয়াসির শাহর ঘূর্ণি। তুলে নেন প্রতিপক্ষের ৪ উইকেট। ওয়াহাব রিয়াজ ১টি ও মোহাম্মদ আমির নেন ২ উইকেট। ছয় বছর আগে যে আমিরে কলঙ্কিল হয়েছিল লর্ডস, প্রত্যাবর্তনের ম্যাচে সেই আমিরই নিয়েছেন ইংল্যান্ডের শেষ উইকেটটি।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান ১ম ইনিংস: ৩৩৯

ইংল্যান্ড ১ম ইনিংস: ২৭২

পাকিস্তান দ্বিতীয় ইনিংস: ২১৫

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস: (লক্ষ্য ২৮৩) ৭৫.৫ ওভারে ২০৭ (কুক ৮, হেলস ১৬, রুট ৯, ভিন্স ৪২, ব্যালান্স ৪৩, বেয়ারস্টো ৪৮, মঈন ২, ওকস ২৩, ব্রড ১, ফিন ৪*, বল ৩; আমির ২/৩৯, রাহাত ৩/৪৭, ইয়াসির ৪/৬৯, ওয়াহাব ১/৪৬)

ফল: পাকিস্তান ৭৫ রানে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: ইয়াসির শাহ

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add