for Add
নিজস্ব প্রতিবেদক : ১৭ জুলাই ২০১৬, রবিবার, ১৬:২৩:২৬
এবারের ব্যালন ডি’অর জেতার লড়াইয়ে ক্রিস্টিয়ানো রোনালদোকে সবার থেকে এগিয়ে রাখছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর পর তার নেতৃত্বেই প্রথমবারের মতো ইউরো কাপে চ্যাম্পিয়ন হয় পর্তুগাল। পর্তুগালকে শিরোপা জেতানোই ব্যালন ডি’অরের লড়াইয়ে রোনালদোকে সবার থেকে এগিয়ে রাখবে বলে মনে করেন ব্রাজিল অধিনায়ক।
রোনালদোকে অসাধারন একজন খেলোয়াড় আখ্যা দিয়ে নেইমার বলেন, ‘ব্যালন ডি’অরের লড়াইয়ে শিরোপা জয় বড় ভূমিকা রাখে। রোনালদো চ্যাম্পিয়ন্স লিগের সঙ্গে ২০১৬ ইউরোও জিতল। তাই আমি মনে করি, সে ভালো অবস্থানে আছে।’
উল্লেখ্য সর্বশেষ আটটি ব্যালন ডি’অরের পাঁচটি জিতেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি এবং তিনটি রোনালদো।
For add
For add
For add
For add
for Add